Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৩, ১১ মে ২০২৬

এনসিপিতে যোগদানকারীদের খতিয়ে দেখতে ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন

এনসিপিতে যোগদানকারীদের খতিয়ে দেখতে ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন
ছবি: সংগৃহীত

দলের সাংগঠনিক সম্প্রসারণ ও নতুন নেতা-কর্মীদের যোগদান প্রক্রিয়াকে আরও নিয়ন্ত্রিত ও যাচাইভিত্তিক করতে ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (১০ মে) দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছয় সদস্যের এ কমিটি গঠনের তথ্য জানানো হয়। এনসিপির ভাষ্য অনুযায়ী, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও ব্যক্তিত্বদের দলভুক্তির আগে তাদের রাজনৈতিক অবস্থান, অতীত কর্মকাণ্ড ও সাংগঠনিক গ্রহণযোগ্যতা যাচাই-বাছাই করাই হবে কমিটির মূল দায়িত্ব।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনায় এ ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন— এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল আমিন এবং যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।

দলীয় সূত্র বলছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এনসিপি সাংগঠনিক বিস্তার ও রাজনৈতিক প্রভাব বাড়াতে বড় পরিসরে নতুন মুখ অন্তর্ভুক্তির উদ্যোগ নিয়েছে। তবে দ্রুত সম্প্রসারণের কারণে বিতর্কিত ব্যক্তি বা ভিন্ন রাজনৈতিক এজেন্ডার অনুপ্রবেশ ঠেকাতেই এ যাচাই কমিটি গঠন করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গত ১৯ এপ্রিল এবি পার্টি, আপ বাংলাদেশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রায় অর্ধশত নেতা-কর্মী এনসিপিতে যোগ দেন। এর মধ্য দিয়েই মূলত দলটির সম্প্রসারণ কার্যক্রম দৃশ্যমানভাবে শুরু হয়।

এরপর ২৪ এপ্রিল বিএনপি নেতা ইসহাক সরকার, শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা, কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোচিত সাবেক শিক্ষার্থী মহিউদ্দিন রনিসহ কয়েকজন ব্যক্তি দলটিতে যোগ দেন।

সবশেষ ৫ মে এনসিপিতে যোগ দেন মোহাম্মদ নাদিমুর রহমান, হাজী শরীয়তুল্লাহর বংশধর আবদুল্লাহ মোহাম্মদ হোসাইন এবং অধ্যাপকএম এ এইচ আরিফ।

এছাড়া গত ৮ মে গণঅধিকার পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স এবং আপ বাংলাদেশের কয়েকজন নেতা ও কর্মী এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখায় যোগ দিয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিভিন্ন মতাদর্শ ও পটভূমির ব্যক্তিদের দলে অন্তর্ভুক্ত করার ফলে এনসিপির রাজনৈতিক বিস্তার যেমন বাড়ছে, তেমনি আদর্শিক ভারসাম্য ও সাংগঠনিক শৃঙ্খলা রক্ষাও এখন দলটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২
হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
মন্ত্রিসভার প্রথম বৈঠকে বাংলাদেশকে কাঁটাতার উপহার শুভেন্দুর
সংখ্যালঘুদের নিরাপত্তায় মন্ত্রিত্ব ছাড়তেও প্রস্তুত: ধর্মমন্ত্রী
নেপালে বিমানের চাকায় আগুন, অল্পের জন্য রক্ষা ২৮৮ আরোহী
ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন অধ্যাপক মোনামি
আমতলীতে বজ্রপাতের ভয়াল থাবা, বাড়ছে প্রাণহানি
লেবার পার্টিতে বিদ্রোহ, টালমাটাল স্টারমারের ভবিষ্যৎ
এল ক্লাসিকো জিতে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা
এনসিপিতে যোগদানকারীদের খতিয়ে দেখতে ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন
গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশ অসাংবিধানিক
‘ট্রাম্পকে খুশি করতে ইরান প্রস্তাব লেখে না’
নোয়াখালীতে জামায়াত কর্মী গুলিবিদ্ধ
পাহাড়ে তিন মাসে ৬ খুন: দীঘিনালা-সাজেক সড়কে অবরোধের ডাক
২৪ ঘণ্টায় ইসরায়েলের ওপর হিজবুল্লাহর ২৪ হামলা
হরমুজে ইরানের ‘ডলফিন’ সাবমেরিন মোতায়েন
হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিংয়ে মমতাকে হারানো হয়েছে: কর্নেল অলি
পুলিশের জন্য ওভারটাইম ভাতা ও বিশেষ পদোন্নতির পরিকল্পনা
হাসিনার দোসরদের ‘দখলচেষ্টা’, সময় টিভি দিয়ে শুরু
নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে উত্তাল ইসরায়েল