Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৮, ১০ মে ২০২৬

আপডেট: ২১:৫০, ১০ মে ২০২৬

শুভেন্দু চাইলে হাসিনাকে বিমানবন্দরে পাঠিয়ে দিতে পারেন: আসিফ মাহমুদ

শুভেন্দু চাইলে হাসিনাকে বিমানবন্দরে পাঠিয়ে দিতে পারেন: আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র সাম্প্রতিক বক্তব্যের জেরে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, শুভেন্দু অধিকারী চাইলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশের বিমানবন্দরে পাঠিয়ে দিতে পারেন, এরপরের বিষয় বাংলাদেশই দেখবে।

রোববার (১০ মে) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন আসিফ মাহমুদ।

শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক এক বক্তব্যে হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রসঙ্গ উঠে আসে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আসিফ মাহমুদ বলেন, তাদের জানা মতে শেখ হাসিনা বর্তমানে ভারতে এক ধরনের অবরুদ্ধ পরিস্থিতিতে রয়েছেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশে একাধিক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং তাকে দ্রুত বাংলাদেশের কাছে হস্তান্তর করা উচিত।

আসিফ মাহমুদ বলেন, 

শুভেন্দু অধিকারী যদি সত্যিই চান, তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশের বিমানবন্দরে পাঠিয়ে দিতে পারেন। এরপরের বিষয় বাংলাদেশই দেখবে।

একই সংবাদ সম্মেলনে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে প্রথম ধাপে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করে। অনুষ্ঠানে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলমসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে অপরাধের বিচার নিশ্চিত করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করাই তাদের রাজনৈতিক লক্ষ্য।

উল্লেখ্য, গত রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত অঅসামি হাসিনার অবস্থান, তার সম্ভাব্য প্রত্যাবর্তন এবং তাকে ঘিরে বাংলাদেশ-ভারত রাজনৈতিক সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলছে। এর মধ্যেই আসিফ মাহমুদের এ মন্তব্য নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৩ মডেলের আইফোন ব্যবহারকারীরা পাবেন ত্রিশ হাজার কোটি টাকা
লঞ্চ ভাড়া বাড়লো ৮ শতাংশ, বৃহস্পতিবার থেকেই কার্যকর
নেতানিয়াহুর বক্তব্যে জাতিসংঘে ব্যাপক ওয়াকআউট
কাস্পিয়ান সাগরে ভেসে গেলো ১৯ সেনা, নিহত ৯
এক ট্রলারে ধরা পড়লো ৬০ মণ ইলিশ
আইনশৃঙ্খলা নিয়ে জামায়াত আমিরের ক্ষোভ
তারেক রহমান-পাকিস্তান প্রধানমন্ত্রীর বৈঠক
বিকাশসহ চার ডিজিটাল ব্যাংকের অনুমোদন
রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল রিমান্ডে
নতুন হাওয়া ভবনের ম্যানেজার মীর শাহে আলম: সারজিস
আজ বিশ্ব ফুসফুস দিবস ২০২৬
মেঘনায় ট্রলারডুবি, নিহত ১ নিখোঁজ ৪
জাতিসংঘে জাইমার নতুন দায়িত্ব
জানুয়ারিতে স্থানীয় নির্বাচনের কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম
ভারতে স্লিপার বাসে আগুন, নিহত ৯
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়া এস আলমের ৮৫৪২ কর্মী নিয়োগ
ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে