Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৭, ২২ জুন ২০২৬

বললেন— জুলাইয়ের রাজপথকে খাটো করা হচ্ছে

‘এটা শাহবাগ নয়’ মন্তব্যে ক্ষোভ সারজিস আলমের

‘এটা শাহবাগ নয়’ মন্তব্যে ক্ষোভ সারজিস আলমের
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকারের ‘এটা শাহবাগ নয়’ মন্তব্যের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি বলেছেন, এ ধরনের মন্তব্যের মধ্যে জুলাই আন্দোলনের রাজপথকে খাটো করার প্রবণতা রয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকা উচিত।

রোববার (২১ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি সংসদে সাম্প্রতিক একটি ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, কোনও সংসদ সদস্যের বক্তব্য স্পিকার বা ডেপুটি স্পিকারের পছন্দ না হলে কিংবা তা সংসদীয় বিধি অতিক্রম করলে ‘এটা শাহবাগ নয়’ বলে মন্তব্য করা হচ্ছে, যা জুলাই আন্দোলনের চেতনা ও রাজপথের সংগ্রামকে অবমূল্যায়ন করার শামিল।

সারজিস আলম বলেন, সংসদে হাসনাত আব্দুল্লাহ কিংবা আব্দুল হান্নান মাসউদ-এর মতো নেতাদের বক্তব্যের সময় এ ধরনের মন্তব্য করা হয়েছে। তার মতে, কোনও বক্তব্য সংসদীয় বিধির পরিপন্থী হলে তা বিধি অনুযায়ী সংশোধন বা নিয়ন্ত্রণ করা যেতে পারে, তবে শাহবাগকে নেতিবাচক অর্থে ব্যবহার করা অনুচিত।

ফেসবুক পোস্টে তিনি আরও দাবি করেন, অতীতে নির্বাচন ও ভোট নিয়ে নানা বিতর্কের পরও জনগণ বিএনপির ডাকে রাজপথে ব্যাপকভাবে সাড়া দেয়নি। তার ভাষায়, রাজনৈতিক বাস্তবতায় পরিবর্তন এসেছে ২০২৪ সালের জুলাই আন্দোলনের মধ্য দিয়ে।

তিনি বলেন, জুলাইয়ের ওই রাজপথই আজকে আপনাদের রাজনৈতিক দল হিসেবে প্রত্যাবর্তনের, এমপি, মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী হওয়ার, এমনকি স্পিকার ও ডেপুটি স্পিকার হওয়ার সুযোগ করে দিয়েছে।

শাহবাগকে ঘিরে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে সারজিস আলম বলেন, ২০২৪ সালের শাহবাগ কোনও দলীয় আধিপত্যের প্রতীক নয়; বরং এটি ছাত্র-জনতার আন্দোলন, পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং গণআকাঙ্ক্ষার প্রতীক হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছে।

তিনি আরও বলেন, এ শাহবাগ আওয়ামী লীগের স্বৈরাচার হয়ে ওঠার নয়, বিএনপির নীরবতার নয়। ২০২৪ সালের শাহবাগ জুলাইয়ের এপিসেন্টার, পরিবর্তনের আশায় রাজপথে নামা ছাত্র-জনতার প্রতীক।

উল্লেখ্য, জাতীয় সংসদে সাম্প্রতিক এক বিতর্কের সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল এক সংসদ সদস্যকে উদ্দেশ করে বলেন, এটা শাহবাগ চত্বর নয়, এটা জাতীয় সংসদ। এরপর থেকেই বিষয়টি রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চাঁদাবাজির অভিযোগে বিএনপি এমপির ছেলে আটক
সৌদি আরবকে উড়িয়ে স্পেনের শক্ত বার্তা
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়
সংসদে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে তুমুল উত্তেজনা
দলীয় নেতা নিহতের প্রতিবাদে শিবিরের শাহবাগ অবরোধ
রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী গ্রেফতার
‘এটা শাহবাগ নয়’ মন্তব্যে ক্ষোভ সারজিস আলমের
নিষিদ্ধ আওয়ামী লীগের রাতের ভোটের এমপি মেরী মারা গেছেন
প্রয়োজনে হরমুজ নিয়ন্ত্রণে নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
জাতিকে দেয়া ওয়াদা রাখেনি বিএনপি: জামায়াত আমির
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিলো বিজিবি-জনতা
লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে নিষিদ্ধ আ.লীগের মামলা
ট্রাম্পকে ৪০ কোটি ডলারের বিমান উপহার দিলো কাতার
উত্তরের চার জেলায় বন্যার শঙ্কা