Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৩, ২০ জুন ২০২৬

আপডেট: ০১:০৬, ২০ জুন ২০২৬

জনগণই প্রতিহত করবে

আওয়ামী লীগ এখন রাজনীতিতে অপ্রাসঙ্গিক: আসিফ মাহমুদ

আওয়ামী লীগ এখন রাজনীতিতে অপ্রাসঙ্গিক: আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আর প্রাসঙ্গিক কোনও শক্তি নয়। দলটি এখন বিচ্ছিন্নভাবে কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে বলে মন্তব্য করে তিনি বলেন, এসব কর্মকাণ্ড মোকাবিলার দায়িত্ব প্রশাসনের, আর রাজনৈতিকভাবে জনগণই তাদের প্রতিহত করবে।

শুক্রবার (১৯ জুন) রাজধানীর ঐতিহাসিক হুসাইনি দালান ইমামবাড়া পরিদর্শন এবং শিয়া মুসলিম সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে শিয়া সম্প্রদায়ের ধর্মীয় আয়োজন ও নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এ মুহূর্তে কোনও প্রাসঙ্গিক রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে না। জনগণ তাদের কার্যক্রম সম্পর্কে সচেতন এবং দেশের মানুষই রাজনৈতিকভাবে তাদের মোকাবিলা করবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব প্রশাসনের ওপরই বর্তায় বলেও মন্তব্য করেন তিনি।

হুসাইনি দালান ইমামবাড়ার জমি নিয়ে অতীতের একটি বিতর্কিত ঘটনার প্রসঙ্গ টেনে এনসিপির এ নেতা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে হুসাইনি দালানের জমি দখলের ঘটনা ঘটেছিলো, যা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। তবে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে শিয়া সম্প্রদায় তাদের মালিকানাধীন জমি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

পবিত্র আশুরার গুরুত্ব তুলে ধরে আসিফ মাহমুদ বলেন, আশুরা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্মারক। বহু বছর ধরে বাংলাদেশে শান্তিপূর্ণভাবে এ ধর্মীয় আনুষ্ঠানিকতা পালিত হয়ে আসছে।

তিনি আশা প্রকাশ করেন, এবারও আশুরার সব কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে বলেও তিনি জানান। পাশাপাশি ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্ন করতে সরকারের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেন এনসিপির মুখপাত্র।

এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং দেশের সব ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ
দিল্লিতে হাসিনা-আ.লীগ নেতাদের বৈঠক বাতিল
মাঝ আকাশে দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি
৯৯ বিচারককে একযোগে বদলি
আসিফ ও তার স্ত্রীর সম্পদের খোঁজে দুদক
জিপিএ-৫ পেয়েও কলেজ পাননি ২২০৫ শিক্ষার্থী
বিলুপ্ত র‍্যাব, এসআরবির যাত্রা শুরু
দিল্লিতে শি জিনপিংয়ের অসুস্থতার দাবি ঘিরে রহস্য
যে স্ত্রীকে মেরে জেল, ১২ বছর পর সে নারী জীবিত!
নারী রেফারিংয়ে নজর কাড়ছেন জুলিয়ানা