Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪০, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী

জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
ছবি: সংগৃহীত

মুসলমানদের নেতা হিসেবে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জিন্নাহকে নিয়ে সুফিয়া কামালসহ অনেকেই লিখেছেন এবং কবিতা রচনা করেছেন। তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে জিন্নাহর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, 

সে সময়ে হিন্দুরা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং মুসলমানদের নেতা হিসেবে জিন্নাহ দাঁড়িয়েছিলেন—এটা অস্বীকার করতে পারেন না।

জিন্নাহর রাজনৈতিক অবস্থান ও তৎকালীন ভাষার প্রশ্ন প্রসঙ্গে পাটওয়ারী বলেন, জিন্নাহ সাহেব এটাও বোঝাচ্ছিলেন যে, আমাদের ভাষা বাংলা। এটাকে যদি একীভূত করে নেয়া হতো, তাহলে আমাদের এ ধরনের জটিলতাগুলো তৈরি হতো না।

জিন্নাহকে মূল্যায়নের ক্ষেত্রে একপক্ষীয় দৃষ্টিভঙ্গি পরিহারের আহ্বান জানান এনসিপির মুখ্য সমন্বয়ক। তার মতে, 

একজন রাজনৈতিক ব্যক্তিত্বের যেমন ইতিবাচক দিক থাকতে পারে, তেমনি ভুল বা সমালোচনার বিষয়ও থাকতে পারে। তাই জিন্নাহকে পুরোপুরি ভালো কিংবা পুরোপুরি খারাপ হিসেবে দেখার পরিবর্তে তার রাজনৈতিক ভূমিকা এবং তৎকালীন সময়ের প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে ইতিহাস পাঠ করা প্রয়োজন।

পাটওয়ারী বলেন, মূলত যারা ইতিহাস পড়েন, মৌখিকভাবে যে জিন্নাহ এ কথাটা বলেছেন—তারা বেশি খারাপ। আবার অনেকে বলেন জিন্নাহ খুবই ভালো। সবগুলো মিলিয়েই তো মানুষ। সেজন্য জিন্নাহ এখানে মুসলমানদের নেতা হিসেবে বড় একটা ভূমিকা পালন করেছিলেন। এটা অস্বীকার করার কোনো জো নেই।

জিন্নাহর সমালোচনা এবং মুসলমানদের রাজনৈতিক ইতিহাস নিয়ে প্রশ্ন তোলার বিষয় দুটিকে আলাদাভাবে দেখার আহ্বান জানান তিনি। তার ভাষ্য, জিন্নাহর রাজনৈতিক অবস্থানের সমালোচনা করা যেতে পারে। তবে সে সমালোচনার মাধ্যমে তৎকালীন মুসলমানদের রাজনৈতিক ইতিহাসকেও প্রশ্নবিদ্ধ করা হচ্ছে কি না, সেটিও বিবেচনায় নেয়া প্রয়োজন।

বামপন্থীদের সমালোচনা করে পাটওয়ারী বলেন, জিন্নাহ জিন্নাহর জায়গায় আছেন। জিন্নাহকে যদি আপনি গালিও দেন, তাহলে জিন্নাহর কিছু যায় আসে না। জিন্নাহ ইতিহাসের জায়গায় তিনি আছেন। মূলত যারা এটা করছেন, তাদের ইতিহাসের পাঠটা নতুন করে উন্মোচন করা উচিত।

তিনি বলেন, ইতিহাসের কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে মূল্যায়নের ক্ষেত্রে আবেগ বা একপক্ষীয় অবস্থানের পরিবর্তে সময়, রাজনৈতিক পরিস্থিতি ও সংশ্লিষ্ট ব্যক্তির ভূমিকা বিবেচনায় নেয়া জরুরি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ
দিল্লিতে হাসিনা-আ.লীগ নেতাদের বৈঠক বাতিল
মাঝ আকাশে দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি
৯৯ বিচারককে একযোগে বদলি
আসিফ ও তার স্ত্রীর সম্পদের খোঁজে দুদক
জিপিএ-৫ পেয়েও কলেজ পাননি ২২০৫ শিক্ষার্থী
বিলুপ্ত র‍্যাব, এসআরবির যাত্রা শুরু
দিল্লিতে শি জিনপিংয়ের অসুস্থতার দাবি ঘিরে রহস্য
যে স্ত্রীকে মেরে জেল, ১২ বছর পর সে নারী জীবিত!
নারী রেফারিংয়ে নজর কাড়ছেন জুলিয়ানা