Sobar Desh | সবার দেশ সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫৯, ১ আগস্ট ২০২৬

আপডেট: ০২:০৪, ১ আগস্ট ২০২৬

অস্বীকার পুলিশের

সিলেটে এনসিপির গাড়িবহরে ফের হামলা, রক্তাক্ত নাসীরুদ্দিন পাটওয়ারী

সিলেটে এনসিপির গাড়িবহরে ফের হামলা, রক্তাক্ত নাসীরুদ্দিন পাটওয়ারী
ছবি: সংগৃহীত

সিলেটের জৈন্তাপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে ফেরার পথে দলের কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দলের মুখ্য সমন্বয়ক মুহাম্মাদ নাসীরুদ্দিন পাটোয়ারী-সহ দুজন আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। তবে ঘটনার সত্যতা অস্বীকার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) রাত পৌনে ১১টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়।

এনসিপির সহযোগী সংগঠন ছাত্রশক্তির সিলেট মহানগরের আহ্বায়ক জুবায়ের আহমদ, যিনি ওই গাড়িবহরে ছিলেন, জানান—জৈন্তাপুরে পথসভা শেষে কেন্দ্রীয় নেতাদের বহর হরিপুর বাজার অতিক্রম করে চিকনাগুলের দিকে যাওয়ার সময় ৪০ থেকে ৫০ জনের একটি দল চলন্ত গাড়িগুলো লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

তার দাবি, হামলায় গাড়ির কাচ ভেঙে যায় এবং মুহাম্মাদ নাসীরুদ্দিন পাটোয়ারী ও রেদোয়ান নামে আরেকজন আহত হন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এদিকে হামলার অভিযোগ তুলে মুহাম্মাদ নাসীরুদ্দিন পাটোয়ারীর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টেও একটি পোস্ট দেয়া হয়েছে। তবে আহতদের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানানো হয়নি।

পোস্ট করা সচিত্র ভিডিওতে দেখা যায়, হামলায় যাত্রীবাহী গাড়িটির ওপরের ও পাশের কাঁচ ভেঙে চুরমার হয়ে গেছে এবং ভাঙা কাঁচের আঘাতে নাসীরুদ্দিন পাটওয়ারীসহ গাড়িতে থাকা আরও অন্তত দুজন রক্তাক্ত ও আহত হয়েছেন।

<

 

ক্যাপশনে তিনি লিখেছেন, 

তারেক রহমান, আমাকে রক্তাক্ত করে আপনি একটি ভয়াবহ ভুল করেছেন। আপনি সন্ত্রাসের পথে গেলেন। জৈন্তাপুর পদযাত্রার শেষ কর্মসূচি শেষ করে ফেরার পথে...

অন্যদিকে, অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ ঘটনার সত্যতা অস্বীকার করেন।

তিনি বলেন, ঘটনার কোনও সত্যতা নেই। যারা এ ধরনের দাবি করছে, তারা সত্য কথা বলছে না।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা বা লিখিত অভিযোগের তথ্য পাওয়া যায়নি। হামলার অভিযোগ এবং পুলিশের বক্তব্যে ভিন্নতা থাকায় বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিদ্যুতে লোপাট: ক্যাপাসিটি চার্জে ২.৯ লাখ কোটি টাকা
ভাঙা পিঠ-কাঁধ নিয়ে ৫০ ঘণ্টা ইরানের পাহাড়ে মার্কিন সেনা
তিন মাসে কোটি টাকার ব্যাংক হিসাব বাড়লো ৫ হাজার
চাঁদাবাজি-দখলবাজির কবর রচনার হুঁশিয়ারি জামায়াত আমিরের
বিমা খাতেও বিশাল দুর্নীতি হয়েছে আ.লীগের আমলে: অর্থমন্ত্রী
একাদশে ভর্তিতে ১০ লাখ আবেদন, ফল ১৭ সেপ্টেম্বর
ঢাকার উত্তর-দক্ষিণে জামায়াতের বাজি সেলিম-সাদিক
ওমানে বাংলাদেশিদের কনস্যুলার সেবা পাঁচ দিন বন্ধ
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
কে গুলি করেছিলেন জিয়াউর রহমানকে, জানালেন মোজাফফর
ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
ইয়ামালের জোড়া গোল,বার্সার পাঁচে পাঁচ
আল-আরাফাহ ব্যাংকের ৪ পরিচালককে পদত্যাগের নির্দেশ
হুতিদের সঙ্গে লড়াইয়ে নিহত ৫০০ ইয়েমেনি সেনা
আ.লীগের দুর্নীতি নিয়ে তাদের মাথাব্যথা নেই: আসিফ