মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়ে রাশিয়া জানিয়েছে ‘অবিচল সমর্থন’
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের বরাত দিয়ে জানানো হয়েছে, পুতিন বলেছেন, মোজতবা খামেনি তার বাবার কাজ মর্যাদার সঙ্গে এগিয়ে নিয়ে যাবেন এবং কঠিন পরিস্থিতির মধ্যে ইরানি জনগণকে ঐক্যবদ্ধ রাখবেন।