Sobar Desh | সবার দেশ মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ০১:২৭, ১৭ অক্টোবর ২০২৬

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ফাইল ছবি

কুমিল্লার মেঘনা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৫৯ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। নতুন কমিটিতে মো. কিরন অর রশীদকে আহ্বায়ক এবং মো. নাদিমুজ্জামান ছোটনকে সদস্যসচিব করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কুমিল্লা উত্তর জেলা এনসিপির আহ্বায়ক মো. গোলাম কিবরিয়া সরকার ও সদস্যসচিব মো. রবিউল মনির চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদনের কথা জানানো হয়।

নতুন কমিটিতে ১০ জনকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়েছে। সিনিয়র যুগ্ম সদস্যসচিব হয়েছেন স্বপন মাহমুদ আলভী। এ ছাড়া ১০ জনকে যুগ্ম সদস্যসচিব, মো. নাজমুল হককে সাংগঠনিক সম্পাদক এবং চারজনকে সহসাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

কমিটিতে জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক পদে প্রথম স্থানে রয়েছেন মো. বিল্লাল হোসেন এবং দ্বিতীয় স্থানে রয়েছেন মো. সাকিব হোসেন। বাকি ২৭ জনকে কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন কমিটির সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে সিনিয়র যুগ্ম সদস্যসচিব স্বপন মাহমুদ আলভী বলেন, মেঘনায় এনসিপির কার্যক্রম আরও গতিশীল করা এবং সাধারণ মানুষের অধিকার ও প্রত্যাশা নিয়ে কাজ করাই তাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, কমিটির সদস্যদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি তরুণদের সম্পৃক্ত করে জনমুখী রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে। সাধারণ মানুষের পাশে থেকে দলকে আরও সুসংগঠিত করতেও তারা কাজ করবেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য