Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৪, ১০ মে ২০২৬

নতুন কূটনৈতিক বার্তা পুতিনের

ইরানের ইউরেনিয়াম মজুত রাখতে প্রস্তুত রাশিয়া

ইরানের ইউরেনিয়াম মজুত রাখতে প্রস্তুত রাশিয়া
ছবি: সংগৃহীত

ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিজেদের কাছে স্থানান্তর ও নিরাপদভাবে সংরক্ষণ করতে প্রস্তুত রয়েছে রাশিয়া। রাজধানী মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রুশ প্রেসিডেন্ট বলেন, ইরানের পারমাণবিক ইস্যুতে উত্তেজনা নিরসনে মস্কো এখনো সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। তিনি জানান, এর আগেও ২০১৫ সালের পারমাণবিক চুক্তির সময় ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেয়ার দায়িত্ব পালন করেছিলো রাশিয়া। সে অভিজ্ঞতার ভিত্তিতেই প্রয়োজনে আবারও একই ধরনের উদ্যোগ নিতে প্রস্তুত রয়েছে মস্কো।

পুতিনের ভাষ্য অনুযায়ী, একসময় সংশ্লিষ্ট সব পক্ষ ইরানের বাইরে ইউরেনিয়াম স্থানান্তরের বিষয়ে সম্মত হয়েছিলো। তবে পরবর্তীতে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান কঠোর করে এবং জানায়, ইউরেনিয়াম কেবল মার্কিন ভূখণ্ডেই স্থানান্তর করতে হবে। এর পর থেকেই তেহরান নিজেদের অবস্থান আরও কঠোর করে তোলে।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে পারস্পরিক অবিশ্বাস ও রাজনৈতিক চাপ সংকটকে আরও জটিল করেছে। তবুও মস্কো কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখতে চায় এবং এ কারণে ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।

রুশ প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, চলমান অচলাবস্থা ও উত্তেজনার দ্রুত অবসান হবে এবং আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব হবে।

বিশ্লেষকদের মতে, পুতিনের এ বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন কূটনৈতিক বার্তা বহন করছে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের উদ্বেগ এবং মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে রাশিয়ার এ অবস্থান বৈশ্বিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

তথ্যসূত্র: আল জাজিরা

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জুলাই জাদুঘরে যাচ্ছে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোয় ব্যবহৃত পুলিশ ভ্যান
হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—কোলকাতায় বিপাকে বাংলাদেশিরা
গুপ্ত-স্বৈরাচার আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী
ভারতে উজ্জয়িনীর মসজিদে বুলডোজার, উত্তেজনা চরমে
৫৮ হাজার কোটি টাকায় হচ্ছে দুই মেট্রোরেল
মেসির অর্জনের মুকুটে এবার ডক্টরেট ডিগ্রি
শাহজালালে যাত্রী হয়রানি, বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, কিশোরদের ব্যবহারে নিয়ন্ত্রণ
পৌনে চার কোটি জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনবে সরকার
দুই দফা ইনজেকশনেও মৃত্যু হয়নি নারীর, স্থগিত মৃত্যুদণ্ড
২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ৫ ম্যাচ কবে-কোথায়
মিষ্টির পদত্যাগ, শূন্য হলো সংরক্ষিত নারী আসন
পিয়ন নিয়োগে নুরের বিরুদ্ধে তদবিরের অভিযোগ, ডিসিকে বদলি
রাড্ডা কাণ্ডের এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
‘লং ড্রাইভ’-এ পায়েল-ইরফান, থাকছেন তিশাও
ইথিওপিয়ায় ছড়িয়ে পড়েছে তীব্র সংঘর্ষ, নিহত ৫২
টিভি দেখে বিমান সামলান প্লাম্বার, পাইলটের প্রাণ বাঁচালেন ডেন্টিস্ট