Sobar Desh | সবার দেশ নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: ০০:০১, ১৯ নভেম্বর ২০২৬

নড়াইলে বিএনপির মিছিলে জঙ্গি আওয়ামী লীগের হামলা, নিহত ২

নড়াইলে বিএনপির মিছিলে জঙ্গি আওয়ামী লীগের হামলা, নিহত ২
ছবি: সংগৃহীত

নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিএনপির মিছিলে হামলার ঘটনায় দলটির দুই নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) কালিয়া উপজেলা শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় তারা গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত দুই নেতা হলেন কালিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিন এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কালিয়া উপজেলা শহরে বিক্ষোভ মিছিলের আয়োজন করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মিছিলে স্থানীয় বিএনপি, কৃষক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

মিছিলটি চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেখানে হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীদের আঘাতে কৃষক দল নেতা শাহিন ও জাসাস নেতা সোহেল মোল্লা গুরুতর আহত হন। হামলার ঘটনায় মিছিলে অংশ নেয়া অন্য নেতা-কর্মীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে স্থানীয়রা আহত শাহিন ও সোহেল মোল্লাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শেষ পর্যন্ত দুজনকেই মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মিছিলে হামলা এবং বিএনপির দুই নেতার মৃত্যুর ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ড. ইউনূসের বাড়িতে পেট্রলবোমা হামলা, আগুন
যে মসজিদ থেকে বাংলাদেশে ইসলাম প্রচার শুরু
প্রতিযোগিতা কমিশনে নিয়োগ, আবেদন শুরু ২২ নভেম্বর
আমাজনের বন থেকে খাবার চাইতে লোকালয়ে ২০ আদিবাসী
দেশে গৃহযুদ্ধের পাঁয়তারা করছে অপশক্তি: স্পিকার
আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: জামায়াত আমির
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী
গোপালগঞ্জে রামদা-চাপাতি নিয়ে জঙ্গি ছাত্রলীগের মহড়া
শামীম ওসমানের বাড়িতে আগুন
৫৭ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের
বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক
খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, মুছে ফেলা হলো ‘টুঙ্গিপাড়া’ নাম
এক ফ্রেমে তিন দেশের সুন্দরী, আলোচনায় মাহি
আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহানা
ফুলবাড়ীতে মাচা পদ্ধতিতে আগাম শিম চাষে ভালো ফলন
যশোর গদখালীতে ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা
নড়াইলে বিএনপির মিছিলে জঙ্গি আওয়ামী লীগের হামলা, নিহত ২
একই মঞ্চে ট্রাম্প, পুতিন ও শি—নতুন ইতিহাস