Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৯, ২০ আগস্ট ২০২৬

আপডেট: ১১:৫০, ২০ আগস্ট ২০২৬

মির্জা ফখরুলের আবেগঘন ‘জিন্দাবাদ’ পোস্ট, সারজিসের মন্তব্য

মির্জা ফখরুলের আবেগঘন ‘জিন্দাবাদ’ পোস্ট, সারজিসের মন্তব্য
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি পদে যাওয়ার প্রাক্কালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সঙ্গে দীর্ঘ রাজনৈতিক পথচলার আনুষ্ঠানিক সমাপ্তির ইঙ্গিত দিলেন দলটির সদ্য বিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবেগঘন এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আজকে শেষবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বলে বিদায় নিচ্ছি।

বুধবার (১৯ আগস্ট) দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এ পোস্টকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। দীর্ঘদিন ধরে বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করা মির্জা ফখরুলের এ বক্তব্যকে অনেকেই দেখছেন তার দলীয় রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হিসেবে।

রাষ্ট্রপতি নির্বাচনের প্রাক্কালে তার এমন আবেগঘন বিদায়ী বার্তা বিশেষ তাৎপর্য বহন করছে। দলীয় রাজনীতির সক্রিয় ভূমিকা থেকে সরে এসে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব নেয়ার সম্ভাবনার মধ্যেই বিএনপিকে উদ্দেশ করে তার এ শেষ স্লোগান রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সারজিসের আবেগঘন মন্তব্য

মির্জা ফখরুলের পোস্টে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মির্জা ফখরুলকে ‘সম্মানিত মহাসচিব’ উল্লেখ করে সারজিস আলম লিখেছেন, 

বাংলাদেশের রাজনীতিতে তিনি একজন সর্বজন শ্রদ্ধেয় ও সজ্জন রাজনীতিবিদ। দলমত নির্বিশেষে মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সারজিস আলম আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলন-সংগ্রামে মির্জা ফখরুলের ভূমিকা, ত্যাগ ও সংগ্রাম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।

তার মন্তব্যে তিনি লিখেছেন, মহান সৃষ্টিকর্তা মির্জা ফখরুলকে সম্মানিত করেছেন। নতুন দায়িত্ব ও পথচলা যেন দেশের কল্যাণ, ইনসাফ প্রতিষ্ঠা, বাংলাদেশের মর্যাদা এবং সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখে—এ কামনা করেন এনসিপির এ নেতা। একই সঙ্গে তিনি মির্জা ফখরুলের জন্য দোয়া ও শুভকামনা জানান।

রাষ্ট্রপতি হওয়া প্রায় নিশ্চিত?

এদিকে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে, দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংখ্যাগরিষ্ঠ দলের প্রার্থী হওয়ায় নির্বাচনের ফল তার পক্ষেই যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে আলোচনা চলছে। নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই আনুষ্ঠানিকভাবে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা ও গেজেট প্রকাশের কথা রয়েছে।

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, নির্বাচন শেষে দ্রুততম সময়ের মধ্যেই বিজয়ী প্রার্থীর নামের গেজেট প্রকাশ করা হবে। পরদিন শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণের কথা রয়েছে।

এর আগে গত ১৩ আগস্ট রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়ার পর দলের মহাসচিবের পদ থেকে সরে দাঁড়ান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফলে তার সর্বশেষ ফেসবুক পোস্টের ‘বিএনপি জিন্দাবাদ বলে বিদায়’ মন্তব্যকে শুধুমাত্র একটি আবেগঘন স্ট্যাটাস হিসেবে দেখছেন না রাজনৈতিক পর্যবেক্ষকরা। বরং দীর্ঘ দলীয় রাজনৈতিক জীবনের সমাপ্তি টেনে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব গ্রহণের পথে তার যাত্রার প্রতীক হিসেবেই বিষয়টি আলোচিত হচ্ছে।

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, আন্দোলন ও দলীয় নেতৃত্বের পর এবার মির্জা ফখরুলের সামনে খুলতে যাচ্ছে এক ভিন্ন অধ্যায়—এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের অনেকে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ড. ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন
বিএনপি মুখে এক, কাজে আরেক: নাহিদ ইসলাম
রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার
তারেক রহমানকে ’সম্মানজনক অভ্যর্থনা’ দেয়ার বার্তা ভারতের
প্যারোলে মুক্তি, স্বামীকে শেষ বিদায় দীপু মনির
পাকিস্তান হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী গুঁড়িয়ে দিলো দিল্লি
মির্জা ফখরুলের আবেগঘন ‘জিন্দাবাদ’ পোস্ট, সারজিসের মন্তব্য
সরকারের চেয়ে প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টি বেশি-ডপলার জনমত জরিপ
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল
ব্রাজিলে বাস-লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ২৩
গুলিবিদ্ধ হওয়ার কথা কাউকে বলবেন না-জুলাই শহীদের বাবাকে চিকিৎসক
কোলকাতা অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির ৪ জনই একই পরিবারের
হান্নান মাসউদের এমপি পদ নিয়ে রিট
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি
এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, গ্যাস সরবরাহে সংকট
যৌনপল্লি যশোরে এইচআইভি ঝুঁকি বাড়লেও সুরক্ষায় ঘাটতি
ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও: ইরান
সপরিবারে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে বিরোধীদলীয় নেতা