Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১০, ৩০ সেপ্টেম্বর ২০২৫

১ অক্টোবর থেকে পর্যটকদের জন্য খুলছে কেওক্রাডং

১ অক্টোবর থেকে পর্যটকদের জন্য খুলছে কেওক্রাডং
ছবি: সংগৃহীত

দীর্ঘ নিষেধাজ্ঞার পর আবারও পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে বান্দরবানের কেওক্রাডং। আগামী ১ অক্টোবর থেকে ভ্রমণপিপাসুরা যেতে পারবেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ এই শৃঙ্গ এলাকায়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবান জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পর্যটকদের নিরাপত্তা ও আবাসন সুবিধা নিশ্চিত করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে দীর্ঘদিন পর পর্যটনকেন্দ্রটি উন্মুক্ত হওয়ায় স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে স্বস্তি ও আনন্দ।

উল্লেখ্য, রুমা ও থানচি উপজেলায় সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের তৎপরতা বেড়ে যাওয়ায় ২০২২ সালের শেষ দিকে প্রশাসন পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিলো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ
কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত ৭
পাঁচ দিনেই বিদায় ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়ার!
মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট