Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৪৬, ১৮ নভেম্বর ২০২৬

আপডেট: ০০:৫৭, ১৮ নভেম্বর ২০২৬

এশিয়া সফরে ট্রাম্প, বৈঠক হতে পারে পুতিন-শি ও কিমের সঙ্গে

এশিয়া সফরে ট্রাম্প, বৈঠক হতে পারে পুতিন-শি ও কিমের সঙ্গে
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এশিয়া সফর শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পৌঁছানোর মধ্য দিয়ে কয়েক দিনের এ সফর শুরু করেন তিনি। সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের শেষ দিকে চীনের শেনজেনে পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে পারেন ট্রাম্প। সেখানে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ, ইরান পরিস্থিতি এবং ইউক্রেন যুদ্ধসহ আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। হোয়াইট হাউস জানিয়েছে, পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনার অন্যতম প্রধান বিষয় হবে।

সফরের প্রথম দিন ম্যানিলায় অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এসব আলোচনায় ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি গুরুত্ব পায়। দেশগুলোর সঙ্গে সম্পর্ককে ‘বিশেষ’ হিসেবে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার খাতে ৮ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগের ঘোষণাও দেন তিনি।

বুধবার ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে বৈঠক ও মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার কথা রয়েছে ট্রাম্পের। এরপর তিনি চীনের উদ্দেশে রওনা হবেন। সেখানে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সম্মেলন (এপেক) ঘিরে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।

এদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সম্ভাব্য বৈঠক নিয়েও আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, কিম তার সঙ্গে দেখা করতে আগ্রহী। তবে দুই নেতার সাক্ষাৎ চূড়ান্ত হয়েছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

ট্রাম্পের সফর ঘিরে ম্যানিলায় বিক্ষোভও হয়েছে। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং ‘ট্রাম্প বিদায় হও’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পাশাপাশি ফিলিপাইনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি কেন্দ্র স্থাপনের উদ্যোগের বিরোধিতা করেন তারা।

ট্রাম্পের এ সফরে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, আন্তর্জাতিক কূটনীতি এবং পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পুতিন, শি ও কিমের সঙ্গে সম্ভাব্য যোগাযোগ আন্তর্জাতিক রাজনীতিতে বাড়তি গুরুত্ব পাচ্ছে।

সবার দেশ/এফও 
 

শীর্ষ সংবাদ:

বিশ্বজুড়ে বাংলাদেশের কর্মীদের দক্ষতার জয়, জাম্বিয়ায় ৯ সদস্যের দল
তারেক রহমানের অবহেলায় পদত্যাগ ওসমান ফারুকের: ঢাবি অধ্যাপক
এশিয়া সফরে ট্রাম্প, বৈঠক হতে পারে পুতিন-শি ও কিমের সঙ্গে
নিষিদ্ধ জঙ্গি আ.লীগের হামলায় কৃষক দল নেতা নিহত
বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন দিয়েছে জঙ্গি আ.লীগ
নতুন চমকে রোমাঞ্চিত তাহসান
গাজীপুরে আগুন সন্ত্রাসী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
টুঙ্গিপাড়ায় হামলাকারীদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিষিদ্ধ জঙ্গি আ.লীগের আগুনে জ্বলছে টুঙ্গিপাড়া থানা
প্রতি ইউনিয়নে আগুন দেয়ার নির্দেশ সাবেক মন্ত্রী মোজাম্মেলের, অডিও
হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে রেড নোটিশের আবেদন দুদকের
এমপি পদ ছাড়লেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক
জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ, নতুন ইতিহাস
রামিসা হত্যায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না আক্তার খালাস
মিরপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া
আওয়ামী নাশকতার জন্য সরকার দায়ী: নাহিদ ইসলাম
ঢাকা-টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
আটক সাঈদ খোকন ডিবি হেফাজতে