Sobar Desh | সবার দেশ রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৬, ৩০ আগস্ট ২০২৬

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
ছবি: সংগৃহীত

কাপ্তাই হ্রদের পানি আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় রাঙামাটির কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টায় প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন শুরু করা হয়। এর আগে রাত ১০টায় গেট খোলার কথা থাকলেও পরিস্থিতি বিবেচনায় নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগেই গেটগুলো খুলে দেয়া হয়।

কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, গেট খোলার সময় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিলো ১০৫ দশমিক ৯৮ ফুট এমএসএল (মিন সি লেভেল)। হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। অর্থাৎ সর্বোচ্চ ধারণক্ষমতার কাছাকাছি পৌঁছে যাওয়ায় দ্রুত পানি নিষ্কাশনের উদ্যোগ নেয়া হয়েছে।

স্পিলওয়ের ১৬টি জলকপাট দিয়ে বর্তমানে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে।

এর আগে শনিবার দুপুরে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাপ্তাই হ্রদে পানির সঞ্চয় ক্রমাগত বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্পিলওয়ের গেট খুলে পানি ছাড়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রকল্প ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান, বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট সচল রয়েছে। এসব ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতি সেকেন্ডে আরও প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে।

ফলে স্পিলওয়ের ১৬টি গেট দিয়ে পানি নিষ্কাশন এবং বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে পানি ছাড়ার পরিমাণ মিলিয়ে কাপ্তাই হ্রদ থেকে প্রতি সেকেন্ডে মোট প্রায় ৪১ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, হ্রদের পানির উচ্চতা ও উজান থেকে আসা পানির প্রবাহ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সময়ে জলকপাটের মাধ্যমে পানি নিষ্কাশনের পরিমাণ বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেয়া হতে পারে।

উল্লেখ্য, এর আগে গত ১৮ জুলাই প্রথম ধাপে কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে দেয়া হয়েছিলো। পরে হ্রদের পানি কমে আসায় ২৩ জুলাই গেটগুলো বন্ধ করে দেয়া হয়। এবার প্রায় এক মাসের ব্যবধানে আবারও হ্রদের পানি বাড়ায় জলকপাট খুলতে হলো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাশিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ