Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩০, ১৫ জুলাই ২০২৬

দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী

দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত

দিল্লিতে অবস্থান করে আত্মসমর্পণের হুংকার দেয়া ব্যক্তিদের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের আত্মসমর্পণের কোনও সুযোগ নেই। তারা দণ্ডপ্রাপ্ত আসামি এবং বাংলাদেশের সীমান্তে প্রবেশের সঙ্গে সঙ্গেই আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতার করবে। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, দেশে আর কখনোই ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেয়া হবে না।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ শীর্ষক জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় অংশ নিয়ে আইনমন্ত্রী এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ইঙ্গিত করে আইনমন্ত্রী বলেন, দেশের ভেতরে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নিয়ে বিভেদের সুর দেখা দেয়ার সুযোগে দিল্লিতে বসে আত্মসমর্পণের হুংকার দেয়া হচ্ছে। তিনি স্পিকারের মাধ্যমে জাতির উদ্দেশে বলেন, যারা এমন বক্তব্য দিচ্ছেন, তাদের জন্য বাংলাদেশের আইনে আত্মসমর্পণের কোনও সুযোগ নেই। কারণ তারা আদালতে দণ্ডপ্রাপ্ত আসামি। ফলে বাংলাদেশের সীমানায় প্রবেশের সঙ্গে সঙ্গেই তাদের গ্রেফতার করা হবে।

তিনি বলেন, যত হুংকারই দেয়া হোক না কেনো, আমরা ঐক্যবদ্ধ থাকবো, দেশের স্বার্থে এক কাতারে দাঁড়াবো এবং আইনের শাসন নিশ্চিত করবো।

জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট হত্যা মামলাগুলোর বিচার অগ্রগতির তথ্য তুলে ধরে আইনমন্ত্রী জানান, সরকার দায়িত্ব নেয়ার পর এ পর্যন্ত ১৬টি তদন্ত সম্পন্ন হয়েছে। এর মধ্যে ১২টির তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে এবং চারটি মামলায় অভিযোগ (চার্জ) গঠন করা হয়েছে। ইতোমধ্যে আবু সাঈদ হত্যা মামলা ও হাসানুল হক ইনুর মামলাসহ তিনটি মামলার রায় ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়া ৫৯০টি অভিযোগের মধ্যে প্রসিকিউশন টিম যাচাই-বাছাই করে ১০৯টি মামলা নির্বাচন করেছে। এর মধ্যে ৪৩টি মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে এবং ছয়টি মামলার বিচার সম্পন্ন হয়েছে।

আইনমন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী, বিচার শেষে ১৬ জনকে মৃত্যুদণ্ড, ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৩৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। এছাড়া একজন রাজসাক্ষীকে খালাস দেয়া হয়েছে। বর্তমানে ২৬টি মামলা বিচারাধীন রয়েছে এবং আরও চারটি মামলা রায়ের অপেক্ষায় আছে।

তিনি জানান, শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, শাপলা চত্বরের হত্যাকাণ্ড, ফ্যাসিজমের সংগঠন হিসেবে আওয়ামী লীগের ভূমিকা এবং দেশের বিভিন্ন জেলায় সংঘটিত জুলাই হত্যাকাণ্ড নিয়েও তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

জুলাইয়ের চেতনা নিয়ে রাজনৈতিক বিভাজন সৃষ্টি না করার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, যারা এ বিষয়টি নিয়ে নেতিবাচক রাজনীতি করছেন, তাদের আচরণে জনগণের মধ্যে সন্দেহ তৈরি হচ্ছে। একটি তুর্কি লোককবিতার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, চুন খেয়ে গাল পুড়লে দই দেখলেও ভয় লাগে। তার ভাষায়, জুলাইয়ের চেতনা বাস্তবায়নের পরিবর্তে যদি গণভোটে প্রতারণামূলক প্রশ্ন অন্তর্ভুক্ত করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করা হয়, তাহলে মানুষের মনে স্বাভাবিকভাবেই সন্দেহ সৃষ্টি হবে।

তিনি বলেন, জুলাইয়ের চেতনা বাস্তবায়নের অর্থ হলো জনগণের কল্যাণে কাজ করা, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কর্মসংস্থান সৃষ্টি এবং আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিশ্চিত করা।

রাজনৈতিক মিত্রদের উদ্দেশে ইতিহাস থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, অতীতে বিএনপির বাইরে গিয়ে আওয়ামী লীগের সঙ্গে জোট করার পরিণতি রাজনৈতিকভাবে অনেককে ভোগ করতে হয়েছে। তার দাবি, বিএনপি তাদের রাজনৈতিক অংশীদারদের সম্মান দিয়েছে, আর আওয়ামী লীগ তাদের নেতাদের ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে।

তিনি বলেন, আমরা পরীক্ষিত রাজনৈতিক সহযোদ্ধা ও জোট হিসেবে ভবিষ্যতের পথচলা অব্যাহত রাখতে চাই।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মিঠামইনে কুপিয়ে হত্যা বিএনপি নেতা জাহাঙ্গীরকে
দুর্দান্ত প্রত্যাবর্তনে ফাইনালে আর্জেন্টিনা
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী
আজ জুলাই শহীদ দিবস: রাষ্ট্রীয় শোক পালন
জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
ডিসেম্বরে ফিরলে বিমানবন্দরে গ্রেফতার, রায় কার্যকর হবে: নাহিদ
মার্কিন সিনেটে ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
কাশিয়ানীতে বিএনপি নেতাদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা
মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড ঝুঁকিতে
ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই
ফ্রান্সকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন
নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী