Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৯, ৭ মে ২০২৬

হবু স্ত্রী চিকিৎসক আনিকা ফরায়েজি

বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম
ছবি: সংগৃহীত

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম। তার বিয়ের খবর ঘিরে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও কৌতূহল।

কে হচ্ছেন ডাকসু ভিপির জীবনসঙ্গী— এমন প্রশ্নে নেটিজেনদের আগ্রহের মধ্যেই জানা গেছে, সাদিক কায়েমের হবু স্ত্রীর নাম আনিকা ফরায়েজি। তিনি পেশায় একজন চিকিৎসক।

আগামী ১৩ মে তাদের বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, আনিকা ফরায়েজির বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। তার বাবা দেশের শীর্ষ করপোরেট প্রতিষ্ঠানগুলোর একটির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও বিভিন্ন ব্যবসায়িক ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন তিনি।

জানা গেছে, বিয়ের আকদ অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে। পরে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে মূল বিয়ের আয়োজন করা হবে।

এদিকে বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা ও আলোচনা শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাবেক ও বর্তমান ডাকসু নেতারাও এ নিয়ে বিভিন্ন পোস্ট শেয়ার করছেন।

বিশেষ করে ডাকসু নেতা মাজহারুল ইসলামের তৈরি একটি বিয়ের কার্ডের ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার পর বিষয়টি আরও বেশি আলোচনায় আসে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৫তম উপাচার্য ড. মতিনুর রহমান
আমতলীতে গভীর রাতে যুবককে কুপিয়ে হত্যা
বাগাতিপাড়ায় সার সংকটে বিপাকে কৃষক
ঢাকাসহ যেসব রুটে ফ্লাইট বন্ধ করলো এয়ার ইন্ডিয়া
হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
পশ্চিমবঙ্গে পশু কোরবানি কার্যত নিষিদ্ধ করলো বিজেপি
‘জয় বাংলা’ স্লোগানে ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজা
এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন
গ্ল্যামারাস লুকে মুগ্ধতা ছড়ালেন দীঘি
শপথে বাধা আসলাম চৌধুরী ও সারোয়ারের
চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে আহত শিশু রেশমির মৃত্যু
পটুয়াখালিতে ‘হানি ট্র্যাপ’ চক্রের বিএনপি ও যুবলীগ নেতা গ্রেফতার ৩
হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
আপনার বন্ধু হতে পারাটা সম্মানের—শি জিনপিংকে ট্রাম্প
ভারতে ঝড়-বৃষ্টির তাণ্ডবে নিহত ৫৬, ব্যাপক ক্ষয়ক্ষতি
ট্রাইব্যুনালে হাজির দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা
ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ৪ সহোদর ভাই নিহত
সমকামিতার দায়ে ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল
পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী!
বাউফলে নিখোঁজ চার কিশোরী চারদিন পর উদ্ধার