Sobar Desh | সবার দেশ স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:৪৩, ৩০ আগস্ট ২০২৬

ক্যাসেমিরোর অভিষেক গোল, রাজকীয় জয়ে ঘুরে দাঁড়াল দল

মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব

মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
ছবি: সংগৃহীত

লিওনেল মেসির পায়ে যেন আবারও জ্বলে উঠলো আগুন। আর্জেন্টাইন মহাতারকার দুর্দান্ত চার গোল, সঙ্গে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরোর অভিষেক গোল—সব মিলিয়ে গোলের বন্যায় ভেসে গেল সিএফ মন্ট্রিয়ল। প্রতিপক্ষের মাঠে ৭-১ গোলের বিশাল জয় তুলে নিয়ে মেজর লিগ সকারে দারুণভাবে ঘুরে দাঁড়ালো ইন্টার মায়ামি।

সাম্প্রতিক ম্যাচগুলোতে একের পর এক ব্যর্থতার পর এমন রাজকীয় জয় মায়ামির আত্মবিশ্বাস অনেকটাই ফিরিয়ে দিয়েছে।

ক্যাসেমিরোর গোলেই শুরু

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইন্টার মায়ামি। ১৯ মিনিটেই আসে কাঙ্ক্ষিত সাফল্য। রদ্রিগো দে পলের দুর্দান্ত পাস থেকে গোল করে মায়ামিকে এগিয়ে দেন ক্যাসেমিরো।

মায়ামির জার্সিতে এটাই ছিলো ব্রাজিলিয়ান তারকার প্রথম গোল।

তবে এগিয়ে থাকার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩৬ মিনিটে ফ্যাবিয়ান হারবার্সের গোলে সমতায় ফেরে মন্ট্রিয়ল।

বিরতির আগে আবারও এগিয়ে যায় মায়ামি। ৩৯ মিনিটে অসাধারণ এক ফ্রি-কিক থেকে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন অধিনায়ক মেসি।

দ্বিতীয়ার্ধে মেসি-ঝড়

বিরতির পর শুরু হয় মেসির একক আধিপত্য।

৫১ মিনিটে প্রতিপক্ষের তিন ডিফেন্ডারকে দুর্দান্ত ড্রিবলিংয়ে পরাস্ত করে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন মেসি।

এরপর ম্যাচের শেষ ১০ মিনিটে রীতিমতো গোল উৎসব শুরু করে মায়ামি।

৭৯ মিনিটে মেসির পাস থেকে গোল করেন উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ। তিন মিনিট পর, ৮২ মিনিটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে নিখুঁত চিপে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি।

৮৯ মিনিটে ফাকুন্দো মুরার পাস থেকে গোল করে স্কোরলাইন ৬-১ করেন আলেকজান্ডার শ।

তবে এখানেই শেষ নয়। যোগ করা সময়ে আবারও ফ্রি-কিক থেকে অসাধারণ গোল করে নিজের চতুর্থ গোল পূর্ণ করেন মেসি। তাতেই ৭-১ গোলের বিশাল জয় নিশ্চিত হয় ইন্টার মায়ামির।

যুক্তরাষ্ট্রে প্রথম চার গোল

ইন্টার মায়ামির হয়ে এক ম্যাচে চার গোল করে নতুন মাইলফলক স্পর্শ করেছেন মেসি। যুক্তরাষ্ট্রের কোনও ক্লাবে যোগ দেয়ার পর এটিই এক ম্যাচে তার প্রথম চার গোলের কীর্তি।

সব মিলিয়ে পেশাদার ক্যারিয়ারে নবমবারের মতো এক ম্যাচে চার বা তার বেশি গোল করলেন আর্জেন্টাইন মহাতারকা।

এ চার গোলের পর তার ক্যারিয়ারের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯২৭।

শিরোপা লড়াইয়ে নতুন আশা

মন্ট্রিয়লের বিপক্ষে বড় জয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সে ৪২ পয়েন্ট নিয়ে নিজেদের দ্বিতীয় অবস্থান আরও শক্ত করেছে ইন্টার মায়ামি।

এর আগে শেষ পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছিলো দলটি। ফলে মেসিদের ওপর তৈরি হয়েছিল বাড়তি চাপ। তবে ৭-১ গোলের এই বিধ্বংসী জয় শুধু তিন পয়েন্টই এনে দেয়নি, দলের আত্মবিশ্বাসও ফিরিয়েছে।

মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ের আগে মেসির এমন দুর্দান্ত ফর্ম ইন্টার মায়ামির শিরোপা-স্বপ্নে নতুন করে প্রাণ সঞ্চার করেছে।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাশিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ