Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১৪, ২৬ এপ্রিল ২০২৬

হোয়াইট হাউসের নৈশভোজে গুলি, অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প

হোয়াইট হাউসের নৈশভোজে গুলি, অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্ষিক আয়োজন হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজ হঠাৎই পরিণত হলো আতঙ্কের রাতে। শনিবার (২৫ এপ্রিল) গভীর রাতে আয়োজিত এ অনুষ্ঠানে এক বন্দুকধারীর হামলার চেষ্টায় মুহূর্তের মধ্যে বদলে যায় পুরো পরিবেশ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। প্রত্যক্ষদর্শী ও আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের বরাত অনুযায়ী, এক ব্যক্তি শটগান হাতে নিরাপত্তা বলয় ভেঙে প্রবেশের চেষ্টা করে এবং সিক্রেট সার্ভিসের এক এজেন্টকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

গুলিটি এজেন্টের শরীরে থাকা সুরক্ষামূলক গিয়ারে আঘাত করায় তিনি প্রাণে বেঁচে যান। তবে গুলির শব্দ ছড়িয়ে পড়তেই অনুষ্ঠানে উপস্থিত প্রায় ২ হাজার ৬০০ অতিথির মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয়। অনেকে টেবিলের নিচে আশ্রয় নেন, কেউ আবার নিরাপদ স্থানের খোঁজে ছুটতে থাকেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে দ্রুত ডাইনিং হলে ঢুকে পড়ে সিক্রেট সার্ভিসের সশস্ত্র সদস্যরা। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি প্রথমে মঞ্চের নিচে অবস্থান নেন। এরপর কয়েক সেকেন্ডের মধ্যেই নিরাপত্তা বলয়ের ভেতর দিয়ে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।

ঘটনার পরপরই নিজের সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ সোশ্যাল’-এ দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। তিনি লিখেছেন, এটি ছিলো ‘এক অদ্ভুত সন্ধ্যা’, তবে নিরাপত্তা বাহিনীর দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন তিনি।

পরবর্তী পোস্টে তিনি আরও জানান, ফার্স্ট লেডি, ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিপরিষদের সদস্যরা সবাই নিরাপদে আছেন। একই সঙ্গে এ বিষয়ে বিস্তারিত জানাতে হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনের ঘোষণা দেন তিনি।

এ ঘটনায় সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি জানান, মূল প্রবেশপথের স্ক্রিনিং এলাকার কাছেই গুলির ঘটনা ঘটে। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং তদন্ত শুরু করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ও সিক্রেট সার্ভিস।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলাকারীর উদ্দেশ্য কী ছিলো তা এখনও স্পষ্ট নয়। তবে যুক্তরাষ্ট্রের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এমন নিরাপত্তা ভাঙনের ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আমার বাবাকে মিথ্যা মামলায় হ’ত্যা করা হয়: সংসদে হুমাম কাদের চৌধুরী
জরুরি সেবায় আর থাকছে না তেলের রেশনিং: প্রধানমন্ত্রী
এ মাসেই গ্রিডে যুক্ত হচ্ছে ১,৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ
পরীক্ষা কক্ষে ফ্যান খুলে পড়ে আহত এসএসসি পরীক্ষার্থী
১৫ অধিদফতর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ
আবার আগ্রাসন হলে ‘প্রত্যাশার চেয়ে ভয়াবহ’ হামলার হুঁশিয়ারি ইরানের
হাম ও উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু, আতঙ্কে দেশ
ঢাবি শিক্ষার্থীর মৃত্যুকে ঘিরে শিক্ষক-সহপাঠী হেফাজতে
সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলনের ইন্তেকাল
‘অতিথি’ সেজে ট্রাম্পকে হত্যার টার্গেট—আটক শিক্ষক অ্যালেন
বেনাপোলে নিরাপত্তা কর্মীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক
৭৯তম কান চলচ্চিত্র উৎসব শুরু ১২ মে
মাদুরোর পক্ষে রায় দিলো নিউ ইয়র্ক আদালত
শিরোপার দোরগোড়ায় বার্সেলোনা
হোয়াইট হাউসের নৈশভোজে গুলি, অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প
নোয়াখালীতে ব্ল্যাকমেইল করে ছাত্রীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেফতার
দুই মাসেই সরকারের জনপ্রিয়তা তলানিতে: নাহিদ ইসলাম