Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০১, ২৬ এপ্রিল ২০২৬

অতিরিক্ত সময় দিয়ে পরীক্ষা সম্পন্ন 

পরীক্ষা কক্ষে ফ্যান খুলে পড়ে আহত এসএসসি পরীক্ষার্থী

পরীক্ষা কক্ষে ফ্যান খুলে পড়ে আহত এসএসসি পরীক্ষার্থী
ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে এসএসসি পরীক্ষা চলাকালে সিলিং ফ্যান খুলে এক শিক্ষার্থীর মাথায় পড়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম মো. নিয়ামুল হাসান। তিনি দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী (রোল নম্বর ১৯২২৬৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা চলাকালে হঠাৎ করেই কক্ষের সিলিং ফ্যানটি খুলে শিক্ষার্থীর মাথার ওপর পড়ে। এতে ফ্যানের পাখার আঘাতে তার মাথার একপাশ কেটে যায় এবং রক্তপাত শুরু হয়। আকস্মিক এ ঘটনায় পরীক্ষাকক্ষে থাকা অন্য শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য পরীক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটে।

ঘটনার পরপরই বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি মেডিকেল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেয়। চিকিৎসা শেষে তাকে পুনরায় পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দেয়া হয়।

পরীক্ষার সময় নষ্ট হওয়ায় তাকে অতিরিক্ত ৩০ মিনিট সময় দেয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, কেন্দ্রের কয়েকটি কক্ষে দীর্ঘদিন ধরে পুরোনো ও ঝুঁকিপূর্ণ ফ্যান ব্যবহার করা হচ্ছিলো। যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে তারা দাবি করেন। দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো ও বৈদ্যুতিক সরঞ্জাম সংস্কারের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, পরীক্ষা চলাকালে ফ্যান খুলে পড়ার ঘটনা সত্য। তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীকে পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রতিনিধিরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তাদের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নিজ নামে স্কুলের নামকরণ বন্ধে শাহে আলমের চিঠি
চীনা জে-১০সিই কিনছে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত
আওয়ামী লীগ এখন রাজনীতিতে অপ্রাসঙ্গিক: আসিফ মাহমুদ
বিতর্কের মুখে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
বিএনপির ছত্রছায়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা জামিন পাচ্ছে: নাসীরুদ্দিন পাটওয়ারী
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ফিফার পাওয়ার র‍্যাংকিংয়ে শীর্ষে মেসি, বিশ্বকাপে দুর্দান্ত হ্যাটট্রিক
ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্র এখন আরও দুর্বল: ওবামা
পুলিশের পোশাকে ফের পরিবর্তন
পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ: পুলিশ
ভিভাটেক ২০২৬: দশক পূর্তির উৎসবে ভবিষ্যৎ প্রযুক্তির রূপরেখা
নাইজারের বিমানবন্দরে ভয়াবহ জঙ্গি হামলা, নিহত ৩৫
যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১
ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে গুঁড়িয়ে দিলো কানাডা
শান্তিচুক্তির জন্য মরিয়া ছিলেন ট্রাম্প: মোজতবা খামেনি