Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৭, ২৬ এপ্রিল ২০২৬

একদিনে বড় রদবদল

১৫ অধিদফতর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ

১৫ অধিদফতর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ
ফাইল ছবি

প্রশাসনে বড় ধরনের রদবদল এনে একযোগে ১৫টি অধিদফতর ও সংস্থার শীর্ষ পদে নতুন প্রধান নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত ১৫টি পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত সচিব পদমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে প্রেষণে বিভিন্ন অধিদফতর ও সংস্থায় মহাপরিচালক ও সমমানের পদে দায়িত্ব দেয়া হয়েছে।

নিয়োগ পাওয়া কর্মকর্তাদের মধ্যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. জসীম উদ্দিন খানকে খাদ্য অধিদফতর-এর মহাপরিচালক করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. লুৎফর রহমানকে পরিবেশ অধিদফতর-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

এছাড়া ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এম আরিফ পাশা কৃষি বিপণন অধিদফতর-এর মহাপরিচালক হয়েছেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুল্লাহ আল-মামুনকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)-এর মহাপরিচালক করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো-এর মহাপরিচালক হয়েছেন। খোন্দকার আনোয়ার হোসেনকে জাতীয় যুব উন্নয়ন অধিদফতর-এর মহাপরিচালক এবং মো. আসাদুজ্জামানকে ওয়েজ আর্নার কল্যাণ বোর্ড-এর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিল আফরোজকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর-এর মহাপরিচালক করা হয়েছে। অন্যদিকে এ এস এম মুস্তাফিজুর রহমানকে পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদফতর-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশাকে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ-এর মহাপরিচালক করা হয়েছে। দেলোয়ার হোসেনকে গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট (জিআইইউ)-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

এদিকে হাসান মাহমুদকে জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্টার জেনারেলের কার্যালয়-এর রেজিস্টার জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

অন্যদিকে, তিনটি গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষেও নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুল হাইকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর চেয়ারম্যান করা হয়েছে। মো. শফিকুল ইসলামকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান এবং মোহাম্মদ হাবীবুর রহমানকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ন্যস্ত করে আদেশ জারি করা হয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মিঠামইনে কুপিয়ে হত্যা বিএনপি নেতা জাহাঙ্গীরকে
দুর্দান্ত প্রত্যাবর্তনে ফাইনালে আর্জেন্টিনা
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী
আজ জুলাই শহীদ দিবস: রাষ্ট্রীয় শোক পালন
জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
ডিসেম্বরে ফিরলে বিমানবন্দরে গ্রেফতার, রায় কার্যকর হবে: নাহিদ
মার্কিন সিনেটে ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
কাশিয়ানীতে বিএনপি নেতাদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা
মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড ঝুঁকিতে
ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই
ফ্রান্সকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন
নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী