Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৮, ১১ মার্চ ২০২৬

আপডেট: ১৮:৫২, ১১ মার্চ ২০২৬

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার
ছবি: সংগৃহীত

পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিন বন্ধ থাকবে দেশের উভয় শেয়ারবাজার।

আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ঈদুল ফিতরের পূর্বনির্ধারিত ছুটির মধ্যবর্তী ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ডিএসই ও সিএসইতে কোনো লেনদেন বা দাপ্তরিক কার্যক্রম থাকবে না।

স্টক এক্সচেঞ্জ দুটি জানিয়েছে, পবিত্র রমজান মাস ও ঈদের ছুটি শেষে অফিসের সময়সূচি আবার আগের নিয়মে ফিরে যাবে। স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ডিএসই ও সিএসইর অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

এদিকে শেয়ার লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। এরপর দুপুর ২টা ২০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট-ক্লোজিং লেনদেন সেশন সম্পন্ন হবে।

টানা সাত দিনের বন্ধ শেষে ২৪ মার্চ থেকে উভয় শেয়ারবাজারে নিয়মিত লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম পুনরায় শুরু হবে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

কারচুপির অভিযোগে নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
জুলাইযোদ্ধার বিরুদ্ধে মামলা হলে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধেও কি হবে
নাফিজকে বহনকারী রিকশাচালক সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত
নতুন যাত্রায় ত্রয়োদশ সংসদ অধিবেশন আজ
দায়িত্বের বাইরে মন্তব্য না করার আহ্বান প্রধানমন্ত্রীর
মোজতবা খামেনির নিয়োগে উত্তর কোরিয়ার সমর্থন
শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলে এনসিপির নিন্দা
ইরানের ‌‘৮০ মাথার’ ক্ষেপণাস্ত্র নিয়ে আতঙ্কে ইসরায়েল
জাতীয় সংসদে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাসের দাবি
মিরপুরে পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ
ইরানি হামলার আতঙ্কে দেশ ছাড়লেন ইসরায়েলি মন্ত্রী
বিদেশে উচ্চশিক্ষায় সরকার দিচ্ছে ১০ লাখ টাকার ব্যাংক গ্যারান্টি
ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করা কঠিন: ইসরায়েল
মুন্সিগঞ্জের সাবেক এমপি মহিউদ্দিন আহমেদ আর নেই