Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৭, ১২ মার্চ ২০২৬

নাফিজকে বহনকারী  রিকশাচালক সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত

নাফিজকে বহনকারী  রিকশাচালক সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত
ফাইল ছবি

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ কিশোর গোলাম নাফিজ–কে রিকশায় করে হাসপাতালে নেয়ার চেষ্টা করে আলোচনায় আসা রিকশাচালক নূর মোহাম্মদ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত থাকার আমন্ত্রণ পেয়েছেন।

বুধবার (১১ মার্চ) তিনি গণমাধ্যমকে জানান, এটি তার জীবনের বড় পাওয়া। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় অনুষ্ঠিত হতে যাওয়া সংসদের প্রথম অধিবেশনে যোগ দেয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

তিনি জানান, আমন্ত্রণপত্র সংগ্রহ করতে তিনি আজ জাতীয় সংসদ ভবন–এ গিয়েছিলেন। সংসদ সচিবালয় থেকে তাকে একটি কার্ড দেয়া হয়েছে। তবে তিনি পড়তে না পারায় এতে কী লেখা রয়েছে তা জানতে পারেননি। কর্মকর্তারা তাকে কার্ডটি সাবধানে রাখার পরামর্শ দিয়েছেন।

২০২৪ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় ১৭ বছর বয়সী কিশোর গোলাম নাফিজ। সে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে পাস করার পর একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছিলো। পরিবারসহ তারা মহাখালী এলাকায় বসবাস করতো।

নাফিজের পরিবারের সদস্য ও বন্ধুদের ভাষ্য অনুযায়ী, আন্দোলনের দিন ৪ আগস্ট বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর ফার্মগেটের পদচারী সেতুর নিচে গুলিবিদ্ধ হয় সে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে রিকশার পাদানিতে তুলে দিলে তখনও সে রিকশার রড শক্ত করে ধরে রেখেছিলো।

রিকশাচালক নূর মোহাম্মদ তাকে নিয়ে ফার্মগেটের একটি হাসপাতালে ঢোকার চেষ্টা করলে সেখানে বাধার মুখে পড়তে হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে তিনি নাফিজকে নিয়ে খামারবাড়ির দিকে চলে যান।

ঘটনার সময় দৈনিক মানবজমিনের ফটোসাংবাদিক জীবন আহমেদ রিকশার পাদানিতে ঝুলে থাকা নাফিজের কয়েকটি ছবি তুলেছিলেন। ওই ছবি ৪ আগস্ট দিবাগত রাতে পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত হওয়ার পর সোম্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সে ছবির মাধ্যমেই নাফিজের পরিবার তার খোঁজ পায়।

ছবিতে রিকশার পেছনে একটি মুঠোফোন নম্বর দেখা যায়। পরে ওই নম্বরে যোগাযোগ করে নূর মোহাম্মদকে খুঁজে পান নাফিজের পরিবারের সদস্যরা।

ঘটনার পর নূর মোহাম্মদ গণমাধ্যমকে জানান, রিকশাটি তার নিজের ছিলো এবং সেদিন ফার্মগেট এলাকায় সংঘর্ষের মধ্যে পড়ে যান তিনি। এক পুলিশ সদস্য তাকে ডেকে নিয়ে গেলে অন্যরা তার রিকশায় গুলিবিদ্ধ নাফিজকে তুলে দেয়।

তিনি প্রথমে ফার্মগেটের একটি হাসপাতালে নিতে চাইলে বাধার মুখে পড়েন। পরে খামারবাড়ির দিকে গেলে কয়েকজন নাফিজকে দ্রুত হাসপাতালে নেয়ার কথা বলে তাকে একটি অটোরিকশায় তুলে নিয়ে যান।

পরে ২০২৪ সালের ৭ নভেম্বর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে নূর মোহাম্মদের সে রিকশাটি হস্তান্তর করা হয়। এক ব্যবসায়ী তার কাছ থেকে ৩৫ হাজার টাকায় রিকশাটি কিনে সেটি জাদুঘরে তুলে দেন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা
বিতর্ককে পেছনে ফেলে ‘লক আপ ২’-এর চ্যাম্পিয়ন শ্রেয়া কালরা
পতনের আগেই স্বজনদের নিরাপদে সরিয়ে নেন হাসিনা
জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত; অনলাইনে টিকিট কাটবেন যেভাবে
বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি