Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৬, ১৯ মার্চ ২০২৬

বৃহস্পতিবার ব্যাংকের সীমিত শাখা খোলা, সময়সূচি প্রকাশ

বৃহস্পতিবার ব্যাংকের সীমিত শাখা খোলা, সময়সূচি প্রকাশ
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাকশিল্প-সংক্রান্ত শ্রমিকদের বেতন ও ভাতা পরিশোধের সুবিধার্থে বৃহস্পতিবার (১৯ মার্চ) দেশের কিছু ব্যাংক শাখা সীমিত পরিসরে খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এসব শাখা স্বল্পসংখ্যক কর্মী দিয়ে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কার্যক্রম চালাবে। গ্রাহক লেনদেন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত করা যাবে।

প্রধান ব্যাংক ও খোলা শাখার তালিকা:

  • প্রাইম ব্যাংক: আগ্রাবাদ (চট্টগ্রাম), নারায়ণগঞ্জ, গণকবাড়ী (সাভার), টঙ্গী (গাজীপুর)
  • ইসলামী ব্যাংক বাংলাদেশ: আগ্রাবাদ করপোরেট (চট্টগ্রাম), ঢাকার হেড অফিস কমপ্লেক্স করপোরেট, লোকাল অফিস ও নারায়ণগঞ্জ
  • সিটি ব্যাংক: জয়পুরহাট, দিনাজপুর, গোবিন্দগঞ্জ, সিরাজগঞ্জ, সৈয়দপুর, রাজশাহী, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, রংপুর
  • ব্র্যাক ব্যাংক: মতিঝিল, টঙ্গী, গণকবাড়ী, জয়দেবপুর, সিডিএ অ্যাভিনিউ (চট্টগ্রাম), রোকেয়া সরণি, রংপুর, ধানমন্ডি-২৭, বড় বাজার (খুলনা), গুলশান নর্থ অ্যাভিনিউ, যশোর, সিদ্ধিরগঞ্জ
  • শাহজালাল ইসলামী ব্যাংক: ফরেন এক্সচেঞ্জ শাখা
  • প্রিমিয়ার ব্যাংক: কাওরান বাজার ও মতিঝিল (ঢাকা), বনানী, গুলশান, উত্তরা
  • মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক: চন্দ্রা, গুলশান, জুবিলি রোড, নারায়ণগঞ্জ বিসিক, প্রিন্সিপাল, উত্তরা মডেল টাউন, কুষ্টিয়া, খুলনা, যশোর, লোহাগড়া
  • এনসিসি ব্যাংক: ও আর নিজাম রোড (চট্টগ্রাম), মতিঝিল, বারিধারা, সাভার, জয়দেবপুর, বাইপাইল

ব্যাংক সূত্র জানায়, বৃহস্পতিবার এসব শাখায় শুধুমাত্র সীমিত লেনদেন ও জরুরি কার্যক্রম সম্পন্ন হবে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

জঙ্গি আ.লীগের বিরুদ্ধে ‘সর্বশক্তি’ নিয়ে মাঠে নামছে এনসিপি
গোপালগঞ্জে বিজিবিকে পানি সরবরাহে আ.লীগের সম্পৃক্ততার অভিযোগ ভিত্তহীন
তওবার পরিবর্তে আগুনসন্ত্রাসের পথ বেছে নিয়েছে আ.লীগ: মঞ্জু
অজিত দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন পাঠাতে দিল্লির সহায়তা চাইলো যুক্তরাষ্ট্র
ব্যাংকের ৫৫ শতাংশ রিটেইল ও এসএমই খাতে বিনিয়োগ বাদধ্যতামূলক: গভর্নর
সন্ত্রাসীদের হাতকড়া পরিয়ে আনা হয়, পাসপোর্ট লাগে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ
টানা বৃষ্টিতে পানির নিচে ঝিকরগাছার রোপা আমন ও সবজিক্ষেত
ধাওয়া খেয়ে বিএনপি নেতার বাড়িতে আশ্রয় যুবলীগ নেতার
স্বর্ণের দামে আট মাসের সর্বোচ্চ পতন
ক্ষমতা হারালেই কারাগারের ঝুঁকি নেতানিয়াহুর, উত্তপ্ত ইসরায়েলের রাজনীতি
মেঘনায় এনসিপির সাংগঠনিক যাত্রা জোরদারের অঙ্গীকার
গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি প্রধান
চাঁদা না দেয়ায় এজেন্ট ব্যাংক পরিচালককে হত্যা
রোহিঙ্গাদের অবশ্যই ফিরিয়ে নিতে হবে মিয়ানমারকে: ড. খলিল