Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৪, ৪ মে ২০২৫

সোনার দাম কমলো ভরিতে ৩৫৭০ টাকা

সোনার দাম কমলো ভরিতে ৩৫৭০ টাকা
ফাইল ছবি

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমেছে। এবার ভরিতে ৩ হাজার ৫৭০ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শনিবার (৩ মে) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম প্রতি ভরি ১ লাখ ৬৮ হাজার ৯৭৬ টাকা। নতুন দাম রোববার (৪ মে) থেকে কার্যকর হবে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন দামে ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ১ লাখ ৬১ হাজার ৩০১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৩৮ হাজার ২৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ১৪ হাজার ২৯৬ টাকা।

এর আগেও, ২৩ এপ্রিল স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ৩৪২ টাকা কমানো হয়েছিল।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য