Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৩, ৩০ জুন ২০২৫

রেমিট্যান্সের পর রিজার্ভেও বড় সুখবর

রেমিট্যান্সের পর রিজার্ভেও বড় সুখবর
ফাইল ছবি

রেমিট্যান্সের প্রবাহের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও এসেছে বড় সুখবর। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের মোট রিজার্ভ বেড়ে ৩১ দশমিক ৩১ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

রোববার (২৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২৯ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৩১৩ দশমিক ৭৫ মিলিয়ন ডলার বা ৩১ দশমিক ৩১ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতি অনুসারে রিজার্ভের পরিমাণ ২৬ দশমিক ৩২ বিলিয়ন ডলার। আর নিট বা প্রকৃত রিজার্ভ দাঁড়িয়েছে ২০ দশমিক ৩১ বিলিয়ন ডলারে।

এর আগে ২৬ জুন পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩০ দশমিক ৫১ বিলিয়ন ডলার, বিপিএম-৬ অনুযায়ী ২৫ দশমিক ৫১ বিলিয়ন ডলার এবং নিট রিজার্ভ ছিল ১৯ দশমিক ৮০ বিলিয়ন ডলার।

বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ, রফতানি আয় ও বৈদেশিক ঋণের কিস্তি ছাড়ের ফলে রিজার্ভ বাড়ায় দেশের অর্থনীতিতে স্বস্তির বার্তা এসেছে।

উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে প্রকৃত বা নিট রিজার্ভ নির্ধারণ করা হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য