Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৮:১৯, ৮ মার্চ ২০২৬

ডিএমপির বিশেষ অভিযান শিগগিরই শুরু

রাজধানীতে ১৪০ শীর্ষ চাঁদাবাজের তালিকা প্রস্তুত

রাজধানীতে ১৪০ শীর্ষ চাঁদাবাজের তালিকা প্রস্তুত
প্রতীকি ছবি

রাজধানীতে চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী এবং দাগী অপরাধীদের নতুন তালিকা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে তালিকা যাচাই–বাছাইয়ের কাজ চলছে এবং অভিযানের কৌশল নিয়েও পরীক্ষা-নিরীক্ষা চলছে।

ডিএমপির একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, অভিযান যেনো কোনওভাবে ব্যর্থ না হয়, তা নিশ্চিত করতে সব প্রস্তুতি নেয়া হচ্ছে। বিশেষ করে চাঁদাবাজদের গ্রেফতারে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্প্রতি ডিএমপি সদর দফতরে এক মতবিনিময় সভায় নির্দেশ দিয়েছেন, অভিযান প্রথমে রাজধানী ঢাকা থেকে শুরু হয়ে ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারিত হবে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে তালিকাভুক্ত অপরাধীদের গ্রেফতারে এ অভিযান পরিচালনা করা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক তালিকায় রাজধানীর অন্তত ১৪০ জন শীর্ষ চাঁদাবাজের নাম রয়েছে। চাঁদাবাজদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা কাওরান বাজার, মোহাম্মদপুর, মিরপুর এবং পল্লবী এলাকায়।

ডিএমপির একাধিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, তারা ইতিমধ্যেই অপরাধীদের তালিকা তৈরি করে সংশ্লিষ্ট উপ-পুলিশ কমিশনারের কাছে জমা দিয়েছেন। তালিকা যাচাইয়ের পর তা ডিএমপি সদর দফতরে চূড়ান্ত করার জন্য পাঠানো হয়েছে। তালিকাভুক্ত ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।

একজন রেঞ্জ উপ-মহাপরিদর্শক জানিয়েছেন, তালিকা তৈরির লিখিত কোনো নির্দেশনা এখনও আসেনি, তবে মৌখিক নির্দেশনার ভিত্তিতে পুলিশ সুপার এবং থানার কর্মকর্তারা কাজ শুরু করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সরকারের মূল লক্ষ্য হলো দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের মধ্যে নিরাপত্তাবোধ ফিরিয়ে আনা। তিনি বলেছেন, তালিকা প্রণয়নের ক্ষেত্রে পুলিশকে নিরপেক্ষ থাকা এবং জনগণের সহযোগিতা কামনা করা উচিত।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা