Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৩, ১৯ জুলাই ২০২৫

আবু সাঈদের স্মারকে ভুল তথ্য, প্রতিবাদে ঢেকে দিলেন শিক্ষার্থীরা

আবু সাঈদের স্মারকে ভুল তথ্য, প্রতিবাদে ঢেকে দিলেন শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শহীদ আবু সাঈদকে স্মরণ করে স্থাপিত ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’-এ তথ্যগত ভুল ধরা পড়েছে। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর শুক্রবার (১৮ জুলাই) দুপুরে প্রতিবাদস্বরূপ লাল কাপড় দিয়ে স্মারকটি ঢেকে দেন শিক্ষার্থী ও সহযোদ্ধারা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, গত ১৬ জুলাই শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকীতে এলজিইডির অর্থায়ন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে স্মরণচিহ্নটি স্থাপন করা হয়। ২০২৪ সালের এ দিনে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন শিক্ষার্থী আবু সাঈদ।

স্মারকে লেখা হয়েছে, ‘রংপুরের ছেলে শহীদ আবু সাঈদ... ১৬ জুলাই আসমানের দিকে দুই হাত প্রসারিত করে শাহাদাত বরণ করলেন।’ কিন্তু এতে একাধিক তথ্য ভুল রয়েছে বলে অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা শামসুর রহমান বলেন, আবু সাঈদ বেরোবির ছাত্র, অথচ সেটি উল্লেখই নেই। তার প্রকৃত জন্ম তারিখ ২০০০ সালের ১০ ডিসেম্বর, কিন্তু সেখানে লেখা হয়েছে ২০০১ সালের ১ জানুয়ারি। তার মৃত্যু ছিলো একটি পুলিশি গুলির ঘটনা, সেটিও স্পষ্ট করা হয়নি।

ছাত্রনেতা আরমান হোসেন বলেন, আবু সাঈদের শাহাদাত ইতিহাসের অংশ। এর বিকৃতি আমরা কোনোভাবেই মেনে নেবো না।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হারুন-অর-রশিদ জানান, স্মারকটি সংস্কৃতি মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছিল। উদ্বোধনের আগে ঢাকা থাকায় আগে দেখে নেয়া সম্ভব হয়নি। শিক্ষার্থীদের আপত্তি যথার্থ। সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে।

সহপাঠী ও আন্দোলনের সহযোদ্ধারা বলেন, শহীদ আবু সাঈদের আত্মত্যাগ বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। তার স্মৃতিকে সম্মান জানাতে ভুল-ভ্রান্তিমুক্ত ও তথ্যনির্ভর স্মারক স্থাপনই তাদের একমাত্র দাবি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
৪৫তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৭০২ জন
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা