Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৮, ২৯ এপ্রিল ২০২৬

নিউ মার্কেটে প্রকাশ্যে গুলি, শীর্ষ সন্ত্রাসী টিটন নিহত 

নিউ মার্কেটে প্রকাশ্যে গুলি, শীর্ষ সন্ত্রাসী টিটন নিহত 
ছবি: সংগৃহীত

রাজধানীর নিউ মার্কেট এলাকায় প্রকাশ্যে গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী নাঈম আহমেদ টিটন বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে নিউ মার্কেট বটতলা শহিদ শাহ নেয়াজ হল সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিবিদ্ধ হওয়ার পর মুমূর্ষু অবস্থায় কয়েকজন শিক্ষার্থী টিটনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে যান। সেখানে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে যাওয়া প্রত্যক্ষদর্শী কিশোর রতন জানান, টিটন দ্রুত হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে মাস্ক পরা এক যুবক তাকে লক্ষ্য করে প্রথমে দুটি গুলি ছোড়ে। পরে হামলাকারী দৌড়ে কাছে গিয়ে আরও দুটি গুলি করে। এতে তিনি মাটিতে পড়ে গেলে হামলাকারী সামনে গিয়ে মাথা লক্ষ্য করেও গুলি চালায়।

প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, আশপাশের লোকজন চিৎকার শুরু করলে হামলাকারী একটি ফাঁকা গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। পরে হত্যাকারীকে একটি মোটরসাইকেলের পেছনে ওঠে বিডিআর ক্যাম্পের দিক দিয়ে চলে যেতে দেখা যায়।

ফারুক নিহতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, নিহত টিটনের সঙ্গে আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন-এর দীর্ঘদিনের বিরোধ ছিলো। টিটন সম্পর্কে ইমনের শ্যালক বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সূত্রে জানা যায়, ১৯৯০-এর দশকের শুরুতে টিটন অপরাধজগতে প্রবেশ করেন। শুরুতে স্থানীয় অপরাধী চক্রের সদস্য হিসেবে কাজ করলেও পরে ধীরে ধীরে নিজস্ব প্রভাব বিস্তার করেন। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, টিটন অস্ত্র ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন এবং তার নেতৃত্বে একটি শক্তিশালী অস্ত্র নেটওয়ার্ক গড়ে ওঠে। ব্যবসায়ী বাবর এলাহী হত্যা মামলাসহ একাধিক আলোচিত হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা