Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৯, ১৩ জুলাই ২০২৫

পাঁচ কোটি টাকা চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে গুলি ও হামলা

পাঁচ কোটি টাকা চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে গুলি ও হামলা
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে পাঁচ কোটি টাকা চাঁদা না পেয়ে একটি নির্মাণ প্রতিষ্ঠানে হামলা ও গুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ জুলাই) বিকেলে পল্লবীর আলাব্দিরটেক এলাকায় ‘এ কে বিল্ডার্স’ নামে আবাসন নির্মাতা প্রতিষ্ঠানে এ হামলা হয়। এতে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ত্রাস সৃষ্টির উদ্দেশ্যে ২৫-৩০ জনের একটি দল শুক্রবার বিকেলে গুলি চালিয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কাইউম আলী খানের ছেলে আমিনুল এহসান জানান, তিন সপ্তাহ আগে জামিল নামের এক ব্যক্তি আমার বাবার কাছে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় প্রথমে তারা দুই দফায় আমাদের অফিসে হামলা করে, সিসি ক্যামেরাসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। এরপর শুক্রবার আবারও সংঘবদ্ধভাবে হামলা ও গুলি চালায়।

হামলায় এ কে বিল্ডার্সের কর্মকর্তা শরিফুল ইসলাম গুলিবিদ্ধ হন। তাকে গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, হামলাকারীরা একাধিকবার হুমকি দিয়ে এসেছিলো এবং সরাসরি জানায়—চাঁদা না দিলে তাদের ব্যবসা চালানো যাবে না। শুক্রবারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে বলে জানা গেছে। তবে প্রধান অভিযুক্ত জামিল ও তার সহযোগীদের এখনো আটক করা সম্ভব হয়নি।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, এ ধরনের চাঁদাবাজির ঘটনা দিন দিন বাড়ছে, কিন্তু দোষীরা আইনের আওতায় না আসায় তারা আরও বেপরোয়া হয়ে উঠছে। দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে ভুক্তভোগী ব্যবসায়ীসহ এলাকাবাসী।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
৪৫তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৭০২ জন
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা