Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০০, ৮ জানুয়ারি ২০২৬

আরেকজন আহত

ফার্মগেটে গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বিরকে হত্যা

ফার্মগেটে গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বিরকে হত্যা
ছবি: সংগৃহীত

রাজধানীর ফার্মগেটে স্বেচ্ছাসেবক দলের এক শীর্ষ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির। একই ঘটনায় আনোয়ার হোসেন নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার কিছু পরে ফার্মগেটের স্টার হোটেল ও স্টার কাবাবের পাশের একটি গলিতে এ গুলির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ করে আগ্নেয়াস্ত্র দিয়ে মুছাব্বিরকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি পেটে তিন রাউন্ড গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী বিআরবি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আনোয়ার হোসেন নামে আরেকজন গুলিবিদ্ধ হন। তাকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলুল করিম গুলির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্টার কাবাবের পাশের গলিতে দুজনকে গুলি করা হয়েছে। তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। একজন মারা গেছেন এবং অপরজন চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে তেজগাঁও থানাধীন পশ্চিম তেজতুরী বাজার এলাকায় এ হামলা চালানো হয়। হামলাকারীদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনার পরপরই তারা পালিয়ে যায়।

গুলিবিদ্ধ নেতাকে হাসপাতালে নেয়ার খবরে বিআরবি হাসপাতালের সামনে স্বেচ্ছাসেবক দল ও বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হন। এতে হাসপাতালের সামনে এবং সোনারগাঁও ক্রসিংয়ের ইনকামিং সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। প্রায় ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন দাবি জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

হত্যাকাণ্ডের পেছনের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা না গেলেও পুলিশ এটিকে পূর্ব শত্রুতা বা রাজনৈতিক বিরোধের জেরে সংঘটিত হামলা হিসেবে প্রাথমিকভাবে সন্দেহ করছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে তেজগাঁও থানা পুলিশ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল