Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪১, ১৮ নভেম্বর ২০২৫

আপডেট: ০০:৪২, ১৮ নভেম্বর ২০২৫

একজন আটক, এলাকায় উত্তেজনা 

পল্লবীতে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

পল্লবীতে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে যুবদল নেতা ও পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ব্লক সির ১৩ রোড এলাকায় তাকে লক্ষ্য করে অন্তত পাঁচ রাউন্ড গুলি ছোড়া হলে তিনি ঘটনাস্থলেই মারাত্মকভাবে আহত হন। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পল্লবী থানার এসআই রাশেদুল ইসলাম নিশ্চিত করে জানান, যুবদলের দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে গোলাম কিবরিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় ইতোমধ্যে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ, তবে তার পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। ঘটনাস্থলে পুলিশের একাধিক দল মোতায়েন রয়েছে এবং হত্যাকাণ্ডে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক জানান, গুরুতর আহত অবস্থায় কিবরিয়াকে হাসপাতালে আনার পর তাকে মৃত ঘোষণা করা হয়। খবর ছড়িয়ে পড়ার পর পল্লবী এলাকা ও হাসপাতাল প্রাঙ্গণে যুবদল এবং বিএনপি নেতাকর্মীদের ভিড় বাড়ছে। সমগ্র এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করেছে।

গোলাম কিবরিয়ার লাশ বর্তমানে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ, পরিকল্পনা এবং কারা সরাসরি জড়িত—তা উদঘাটনে তদন্ত চলমান রয়েছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার বিরুদ্ধে বিচারিক অবিচারের দীর্ঘ অধ্যায়
প্রথম জন্মদিনে অনুপস্থিত বেগম খালেদা জিয়া, স্মরণে দেশবাসী
ইতালিতে স্বপ্নের সংসারে নৃশংস পরিণতি, স্ত্রী-কন্যাসহ বাবুলের দাফন
উত্তরায় পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৫
জাতীয় প্রেসক্লাবে জমকালো কাওয়ালী সন্ধ্যা
সরকারি কর্মকর্তাদের বেতন দেয়াও কঠিন হয়ে যাবে: বিদ্যুৎমন্ত্রী
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সোয়াল
গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া সরকারকে ক্ষমতায় থাকতে দেবো না: নাহিদ
হাসিনাকে ফেরত না দিলে ভারত সফর নয়
সিরাজদিখানে জমির শাহানা ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
গ্যাস বাড়িতেও নেই, গাড়িতেও নেই: সারা দেশে তীব্র সংকটে হাহাকার
গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী
বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পাচ্ছে দেশ: আসিফ নজরুল
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট
দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই: বিদ্যুৎমন্ত্রী
রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় যুক্ত ঢাবির ৯২ শিক্ষক
হাসিনার প্রত্যর্পণ ঠিক না হলে তারেক রহমান ভারতে যেতে পারবেন না: নাহিদ ইসলাম
মার্কিন রণতরীতে নাবিকদের আত্মহত্যাচেষ্টার হিড়িক
টেস্ট ইতিহাসের সেরা দিন পার করলো বাংলাদেশ