Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৫, ১০ নভেম্বর ২০২৫

আপডেট: ১৬:০৬, ১০ নভেম্বর ২০২৫

সূত্রাপুরে গুলিতে নিহত ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন, পরিচয় মিলেছে

সূত্রাপুরে গুলিতে নিহত ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন, পরিচয় মিলেছে
ছবি: সংগৃহীত

রাজধানীর সূত্রাপুরে প্রকাশ্যে গুলিতে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। নিহতের নাম তারিক সাইফ মামুন (৫৫)। তিনি পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার সকাল ১১টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মামুনকে লক্ষ্য করে অজ্ঞাত ব্যক্তিরা গুলি চালায়। বুকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ন্যাশনাল মেডিকেলে নেয়া হয়, পরে সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালবাগ জোনের ডেপুটি কমিশনার আহসান উদ্দিন সামি বলেন, নিহত মামুন একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক হত্যা ও চাঁদাবাজির মামলা রয়েছে। তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

নিহতের এক পরিচিত ফাইজুল হক অপু জানান, সকালে মামুনের ফোন থেকে কেউ তাকে কল করে জানায়, মামুনকে গুলি করা হয়েছে। খবর পেয়ে তিনি কাকরাইল থেকে ঢাকা মেডিকেলে এসে লাশ শনাক্ত করেন। তার ভাষায়, নিহতের সঙ্গে আমার পরিচয় গাজীপুরে হয়েছিলো। তিনি ব্যবসা করতেন।

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, মামুনের বাবার নাম এসএম ইকবাল। তার স্থায়ী ঠিকানা লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনি এলাকায়।

আরও পড়ুন <<>> ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে গোলাগুলিতে এক ব্যক্তি নিহত

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, সকাল ১১টার দিকে হঠাৎ গোলাগুলির শব্দ শুনে তারা হাসপাতালের মূল গেটের বাইরে এসে দেখেন, একজন রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পূর্ব শত্রুতার জেরে সংঘটিত টার্গেট কিলিং। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে জমি দখল ইসরায়েলিদের মতো: হাসনাত
কুমিল্লায় জেলার শ্রেষ্ঠ শিক্ষক সোনিয়া সরকার নিপা
আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না আ.লীগ নেতা
স্বাস্থ্যকেন্দ্র ভাঙার ঘটনায় বিএনপি এমপির বিরুদ্ধে অভিযোগ নাহিদের
‘যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘে নয়’
নকলায় ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার, স্বজনদের আহাজারি
১৫ বছরেই কোটির বাড়ি, কে এই রুহানিকা?
পিতৃভক্তিতে বাধা হয়ে দাঁড়ায়নি চোর খেতাব
যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইক দুমড়ে মুচড়ে নিহত ২
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, একদিনে ৮ মৃত্যু
উত্তাল চুয়েট, নতুন ভিসিকে লাল কার্ড প্রদর্শন
স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেয়ায় জামায়াত আমিরের উদ্বেগ
জাসদ কার্যালয়ে বিপুলসংখ্যক আ.লীগ নেতাকর্মী আটক
আওয়ামী লীগ ও হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের: যুক্তরাষ্ট্র
মেঘনায় ট্রলারডুবি, ২ দিন পর ৩ লাশ উদ্ধার