Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৩, ৯ মে ২০২৫

বিভ্রান্তিকর প্রচারণার জবাব

ডিএনসিসি’র পানি স্প্রে ব্যবহার নিয়ে বিবৃতি

ডিএনসিসি’র পানি স্প্রে ব্যবহার নিয়ে বিবৃতি
ছবি: সংগৃহীত

রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে আয়োজিত সমাবেশে পানি স্প্রে ভেহিকেল ব্যবহার নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলমান প্রচারণাকে ‘বিভ্রান্তিকর’ ও ‘পক্ষপাতমূলক’ আখ্যা দিয়ে বিবৃতি দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। 

শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এ বিবৃতিতে সংস্থাটি তাদের অবস্থান স্পষ্ট করেছে।

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বিবৃতিতে জানান, গত কয়েকদিন ধরে ঢাকায় তীব্র তাপপ্রবাহ (হিট ওয়েভ) চলছে। এ পরিস্থিতিতে নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য যেখানেই অতিরিক্ত মানুষের সমাগম হচ্ছে, সেখানেই পানি স্প্রে ভেহিকেল ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, গরমের তীব্রতা কমাতে শুধু সমাবেশস্থল নয়, বিভিন্ন বাজার এলাকা এবং টার্মিনাল এলাকাতেও এ স্প্রে ভেহিকেল ব্যবহৃত হচ্ছে।

মোহাম্মদ এজাজ আরও উল্লেখ করেন, সম্প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরলে বিমানবন্দরে অপেক্ষমাণ নেতাকর্মীদের ওপরও এ পানি স্প্রে ব্যবহার করা হয়েছিলো। এছাড়া, ‘ফ্রি প্যালেস্টাইন’ আন্দোলনের সমাবেশেও একইভাবে এ ভেহিকেল ব্যবহৃত হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, হিট ওয়েভের সময় নাগরিকদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে এ ব্যবস্থা নেয়া হয়। জমায়েত রাজনৈতিক বা অরাজনৈতিক, তা ডিএনসিসি’র জন্য গুরুত্বপূর্ণ নয়।

ডিএনসিসি’র এ বিবৃতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অভিযোগের জবাব হিসেবে এসেছে, যেখানে দাবি করা হচ্ছিলো যে পানি স্প্রে ব্যবহার করে সরকার পক্ষপাতমূলক আচরণ করছে। সংস্থাটি এ ধরনের প্রচারণাকে বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়ে নিশ্চিত করেছে যে, তাদের এ কার্যক্রম জনস্বাস্থ্য সুরক্ষার জন্য নিরপেক্ষভাবে পরিচালিত হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ