Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩০, ২২ মার্চ ২০২৫

আপডেট: ১৮:৫৭, ২২ মার্চ ২০২৫

৫ কোটি টাকার ইয়াবাসহ রাজধানীতে গ্রেফতার ৪

৫ কোটি টাকার ইয়াবাসহ রাজধানীতে গ্রেফতার ৪
ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ৫ কোটি টাকার ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। 

শুক্রবার (২১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে একটি ব্র্যান্ড নিউ গাড়িও জব্দ করা হয়েছে।

অভিযান নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) উপপরিচালক শামীম আহমেদ। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালিয়ে ১,৬০,০০০ পিস ইয়াবাসহ ৩ জন পুরুষ, ১ জন নারীসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি টাকা। তাদের কাছ থেকে ইয়াবা বহনকৃত একটি নতনি গাড়িও জব্দ করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় বিস্তারিত তথ্য শনিবার (২২ মার্চ) ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে।

পুলিশ জানায়, মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। ইয়াবার বড় চালান ধরা পড়ার ঘটনা বৃদ্ধি পাচ্ছে। রাজধানীতে মাদক পাচারকারীদের বিরুদ্ধে কড়া নজরদারি। রাজধানীসহ সারাদেশে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
৪৫তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৭০২ জন
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা