Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৪, ৩০ আগস্ট ২০২৫

কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি

তিন দাবিতে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ শুরু

তিন দাবিতে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ শুরু
ছবি: সংগৃহীত

সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মহাসমাবেশ শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে সারাদেশ থেকে বিপুলসংখ্যক শিক্ষক অংশ নিয়েছেন।

দাবিগুলো হলো— সহকারী শিক্ষকদের বেতন-ভাতা ১১তম গ্রেডে উন্নীত করা, শতভাগ পদোন্নতি নিশ্চিত করা এবং চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর করা।

‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ নামে ছয়টি সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা এ মহাসমাবেশের আয়োজন করেছে। আয়োজকদের দাবি, আজকের মধ্যে সরকার থেকে স্পষ্ট আশ্বাস না মিললে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ঐক্য পরিষদের নেতা ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে আমরা দাবি জানাচ্ছি। কিন্তু প্রতিশ্রুতি পূরণ হয়নি। এবার সিদ্ধান্ত না এলে আরও কঠোর পথে যেতে হবে।

এ তিন দফা দাবিতে শিক্ষকদের আন্দোলন নতুন নয়। চলতি বছরের ৫ মে থেকে তারা ধারাবাহিক কর্মবিরতি পালন শুরু করেছিলেন। প্রথমে এক ঘণ্টা করে ক্লাস বন্ধ রেখে কর্মসূচি শুরু হয়। পরে তা দুই ঘণ্টা এবং আধাবেলায় উন্নীত হয়। শেষ পর্যন্ত ২৬ মে থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যান শিক্ষকরা। টানা চারদিন শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে না থাকায় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার আশ্বাসে ১ জুন থেকে শিক্ষকরা ক্লাসে ফেরেন। তবে তিন মাস পেরিয়ে গেলেও দাবি পূরণ না হওয়ায় আবারও তারা রাজপথে নেমেছেন।

অন্যদিকে, বেতন-ভাতা বৃদ্ধি, পদোন্নতিসহ চার দফা দাবিতে গত ১৮ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছিল বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। তারা সরকারকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। এর মধ্যে দাবি না মানা হলে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে সারাদেশে টানা অনশন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় চার লাখ শিক্ষক কর্মরত আছেন। এর মধ্যে প্রধান শিক্ষকদের বেতন গ্রেড ১০ এবং সহকারী শিক্ষকদের গ্রেড ১৩।

চলমান এ সমাবেশে বিএনপি, জামায়াত, এনসিপি, গণসংহতি আন্দোলন ও গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও উপস্থিত থাকার কথা রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের