Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪২, ১৮ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ১১

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ১১
ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এ ঘটনায় তাৎক্ষণিক অভিযানে পুলিশ ১১ জনকে আটক করে।

সকাল সাড়ে ৯টার দিকে ১৫-২০ জন যুবক ব্যানার হাতে হঠাৎ সড়কে মিছিল শুরু করে। প্রায় পাঁচ মিনিট অবস্থান শেষে তারা ব্যানার গুটিয়ে দ্রুত সরে যান। এ সময় পুলিশের অভিযানে জিহাদ হোসেন (২৪), দিপু খা (২৮), ইরান হোসেন (১৯), হৃদয় হোসেন (১৮), মুস্তাফিজুর রহিম (২৬), সাব্বির হোসেন (১৮), বিল্লাল হোসেন (১৯), মিলন মৃধা (২৩), নুর ইসলাম (৫৬), আমির হোসেন (১৮) ও বাদশা মিয়া (৫৫) নামের ১১ জনকে আটক করা হয়।

হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম জানান, ঝটিকা মিছিল চলাকালে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালায়। কারা সরাসরি মিছিলে অংশ নিয়েছে আর কারা আশপাশ থেকে আটক হয়েছে, তা যাচাই করা হচ্ছে। প্রমাণ মিললে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বহুল আলোচিত শিল্পপতি ও স্পাইডার গ্রুপের স্বত্বাধিকারী রিপন মুন্সিকে কারাগারে পাঠিয়েছে আদালত। রাজধানীর বাড্ডা থানার এক মামলায় মঙ্গলবার রাতে উত্তরার অফিস থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। বুধবার জামিন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রিপন মুন্সি নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নারুই ব্রাহ্মণহাতার বাসিন্দা হলেও ঢাকায় গার্মেন্টস ব্যবসা করেন। তার বিরুদ্ধে এলাকায় জমি দখলের অভিযোগ রয়েছে।

ঢাকার বাড্ডা থানায় আজিজুল হক নামের এক গার্মেন্টস শ্রমিক বাদী হয়ে গত ৩ মার্চ মামলা করেন। ওই মামলায় রিপন মুন্সিকে ২০ নম্বর আসামি করা হয় বলে তদন্তকারী কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত