Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩১, ২৭ অক্টোবর ২০২৫

মেট্রোরেল আবার ছুটছে উত্তরা-মতিঝিল 

মেট্রোরেল আবার ছুটছে উত্তরা-মতিঝিল 
ছবি: সংগৃহীত

সাময়িক বন্ধ থাকার পর আবারও সচল হলো রাজধানীর মেট্রোরেল। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত পূর্ণ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

মেট্রোরেল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, সকাল ১১টা থেকে নিরবচ্ছিন্নভাবে সারাবিশ্বের যাত্রীসেবা চালু থাকবে। যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ যাত্রীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে।

এর আগে রোববার দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হলে উত্তরা–মতিঝিল রুটে ট্রেন চলাচল বন্ধ করা হয়।

দুর্ঘটনায় নিহত হন পথচারী আবুল কালাম (৪৫)। মেট্রোরেলের একটি ভারি বিয়ারিং প্যাড ওপর থেকে ছিটকে নিচে পড়ে তার মাথায় আঘাত লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর কর্তৃপক্ষ পুরো রুটে মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ রেখে যান্ত্রিক ও নিরাপত্তা তদারকি শুরু করে। পরে সোমবার সকালে সব ধরনের পরিদর্শন সম্পন্ন হওয়ার পর মেট্রোরেল পুনরায় চালু করা হয়।

এ ঘটনায় শোক প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থায় নতুন করে নজরদারি বাড়ানো হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য