Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪০, ২৩ সেপ্টেম্বর ২০২৫

মেট্রোরেলের নতুন সময়সূচি, বাড়ছে ট্রেনের ফ্রিকোয়েন্সি

মেট্রোরেলের নতুন সময়সূচি, বাড়ছে ট্রেনের ফ্রিকোয়েন্সি
ফাইল ছবি

রাজধানীবাসীর যাতায়াত আরও সহজ করতে মেট্রোরেল চলাচলের সময়সূচি ও ফ্রিকোয়েন্সিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন ব্যবস্থায় ট্রেন সকাল ও রাতে আধা ঘণ্টা বেশি সময় চলবে এবং ব্যস্ত সময়ে দুই মিনিট অন্তরাল কমে যাবে ট্রেন ছাড়ার বিরতি।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, আগামী ২৭ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলকভাবে এ সময়সূচি কার্যকর হবে। পরীক্ষামূলক সময়েও অতিরিক্ত সময়ে যাত্রী পরিবহন করা হবে, অর্থাৎ খালি ট্রেন চালানো হবে না।

বর্তমান সূচি অনুযায়ী উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ১০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টায়। মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ৩০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে।

নতুন সূচি অনুযায়ী:

  • উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়বে ভোর ৬টা ৪০ মিনিটে, শেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে।
  • মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায়, শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে।

ব্যস্ত সময়ে এখন যেখানে ছয় মিনিট পরপর ট্রেন ছাড়ে, নতুন ব্যবস্থায় তা কমে দাঁড়াবে মাত্র সোয়া চার মিনিটে।

ডিএমটিসিএল বলছে, নতুন সূচি চালু হলে মেট্রোরেল তার পূর্ণ সক্ষমতার কাছাকাছি পৌঁছে যাবে। বর্তমানে প্রতিদিন গড়ে ৪ লাখ ২০ হাজার যাত্রী মেট্রোরেল ব্যবহার করছেন। গত ৬ আগস্ট সর্বোচ্চ ৪ লাখ ৫৬ হাজার ৭৪৬ জন যাত্রী ভ্রমণ করেন। নতুন সূচি কার্যকর হলে যাত্রী সংখ্যা পাঁচ লাখ ছাড়াবে বলে কর্তৃপক্ষ আশা করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ