Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৪, ১৬ অক্টোবর ২০২৫

রোববার থেকে কার্যকর

মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি

মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি
ছবি: সংগৃহীত

রাজধানীর মেট্রোরেল চলাচলের সময়সূচিতে পরিবর্তন এনেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। যাত্রীদের সুবিধা ও সেবার মান বাড়ানোর লক্ষ্যে আগামী রোববার (১৯ অক্টোবর) থেকে মতিঝিল ও উত্তরা উত্তর উভয় প্রান্ত থেকে মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হচ্ছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ডিএমটিসিএল-এর মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) মো. নাসির উদ্দিন তরফদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন সময়সূচি অনুযায়ী, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল অভিমুখে প্রথম মেট্রোরেল ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে, যা আগে ছাড়ত সকাল ৭টা ১০ মিনিটে। সবশেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ৯টায়, আগে ছাড়ত রাত ৯টায়।

অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা অভিমুখে প্রথম মেট্রোরেল ছাড়বে সকাল সোয়া ৭টায়। শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে, যা আগে ছাড়ত রাত সাড়ে ৯টায়।

তবে শুক্রবারের সময়সূচি অপরিবর্তিত থাকছে। ওইদিন উত্তরা থেকে মতিঝিল অভিমুখে প্রথম ট্রেন ছাড়বে বিকেল ৩টায় এবং শেষ ট্রেন ছাড়বে রাত ৯টায়। মতিঝিল থেকে উত্তরা অভিমুখে প্রথম ট্রেন ছাড়বে বিকেল ৩টা ২০ মিনিটে এবং শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে।

ডিএমটিসিএল জানিয়েছে, যাত্রীদের চাহিদা ও কর্মঘণ্টার বাস্তবতা বিবেচনায় মেট্রোরেলের চলাচলের সময় ধীরে ধীরে আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য