Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৪, ২০ জানুয়ারি ২০২৬

আপডেট: ১২:২৪, ২০ জানুয়ারি ২০২৬

ইভ্যালির রাসেল-শামীমা আবারও গ্রেফতার

ইভ্যালির রাসেল-শামীমা আবারও গ্রেফতার
ছবি: সংগৃহীত

ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে ফের গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার (২০ জানুয়ারি) মধ্যরাতে ডিবির একটি দল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেফতার করে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ডিবির পক্ষ থেকে গ্রেফতারের তথ্য থানা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

ডিবি সূত্রে জানা গেছে, রাজধানীর ধানমন্ডি, কাফরুল ও সাভার থানায় দায়ের করা একাধিক মামলায় শামীমা নাসরিন ও মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে দুই শতাধিক গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। এর মধ্যে শুধু ধানমন্ডি থানাতেই শতাধিক গ্রেফতারি পরোয়ানা কার্যকর রয়েছে।

এর আগে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে ইভ্যালির এ দুই শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতার করেছিলো পুলিশ। দীর্ঘদিন কারাভোগের পর শামীমা নাসরিন ২০২২ সালের এপ্রিলে এবং মোহাম্মদ রাসেল একই বছরের ডিসেম্বরে জামিনে মুক্তি পান।

গ্রাহকদের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ সংগ্রহ করে পণ্য সরবরাহ না করা এবং আর্থিক অনিয়মের অভিযোগে ইভ্যালি কাণ্ড দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। নতুন করে গ্রেফতারের ঘটনায় দীর্ঘদিন ঝুলে থাকা মামলাগুলোর বিচারিক অগ্রগতির দিকে নজর ফিরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী