Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৩০, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

একই রাতে আগামাসি লেনেও অগ্নিকাণ্ড

কারওয়ান বাজারের আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

কারওয়ান বাজারের আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারের কাঠপট্টিতে পাঁচতলা একটি ভবনে লাগা আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১২টা ৩৮ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এর আগে রাত ১০টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন জানান, এসএ পরিবহনের পাশের একটি কাঠের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় পরে আরও ইউনিট যোগ করা হয়। মোট ১০টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, কাঠপট্টির এল-আকৃতির একটি পাঁচতলা ভবনের বিভিন্ন ফ্লোরে আগুন ছড়িয়ে পড়ে। ভবনের কর্মকর্তা ও কর্মচারীদের ভাষ্য অনুযায়ী, দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত হাগিজ ডায়াপারের গুদাম ছিলো। ভবনের আশপাশে একাধিক কাঠের গুদাম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়।

তিনি আরও জানান, আগুন নির্বাপণের পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, একই রাতে পুরান ঢাকার আগামাসি লেনেও একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ৫০ মিনিটের চেষ্টায় রাত ১১টা ৩৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

একই রাতে রাজধানীর দুই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ঘটনাগুলোর কারণ অনুসন্ধানে কাজ করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
‘চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়, জবাবদিহি করতে হবে এমপিদের’
রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী
আত্মগোপনেই মারা গেলেন নিষিদ্ধ জঙ্গি আ.লীগ নেতা
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার
সাদাকাত-ফারহানের ঝড়ে সিরিজ জয় পাকিস্তানের
আবারও কেঁপে উঠলো রিয়াদ বিমানবন্দর, টার্মিনালে আগুন
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্ত লাখের পথে
দুর্ঘটনার পর কেমন আছেন নুসরাত? সূর্যাস্তের ছবিতে আবেগঘন বার্তা
প্রজ্ঞার জরিপ: চার স্তরে ১২ দামে সিগারেট, ব্র্যান্ড বদলের সুযোগ
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিশ্বরেকর্ড, সোবহানার সেঞ্চুরি
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ৪
রিয়াদ বিমানবন্দর বন্ধ, বাংলাদেশের ৫ ফ্লাইট বাতিল
রিয়াদ বিমানবন্দরে হামলা, ঢাকার তীব্র নিন্দা
মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, তীব্র যানজট
পোশাক রফতানিতে তিন মাসে আয় ১,০৫৮ কোটি ডলার