Sobar Desh | সবার দেশ কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০০:০২, ১৩ জানুয়ারি ২০২৬

নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিন ইউনিট

মাতারবাড়ি তাপবিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ আগুন

মাতারবাড়ি তাপবিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ আগুন
ছবি: সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি তাপবিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিদ্যুৎকেন্দ্রের টাউনশিপ সংলগ্ন স্ক্র্যাপ ইয়ার্ডে এ আগুনের সূত্রপাত হয়। সোমবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের আঁধারে দাউদাউ করে জ্বলতে থাকা আগুন দূর থেকেই স্পষ্টভাবে দেখা যাচ্ছিলো। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে প্রকল্প সংলগ্ন বিভিন্ন এলাকার বাসিন্দারা ঘটনাস্থলের আশপাশে ছুটে আসেন। তবে বিদ্যুৎ প্রকল্প এলাকা হওয়ায় ভেতরে প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা থাকায় আগুনের প্রকৃত উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তারা নিশ্চিত হতে পারেননি।

খবর পেয়ে মহেশখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন থেকে দ্রুত তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ সময় ধরে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা চালান।

মহেশখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাম প্রসাদ সেন জানান, তাপবিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ রাখার ভাগাড়ে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে তিনটি ইউনিট একযোগে কাজ করছে। তবে আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা