Sobar Desh | সবার দেশ মুহাম্মদ নূরুল ইসলাম, প্যারিস (ফ্রান্স)

প্রকাশিত: ২০:৩১, ২২ এপ্রিল ২০২৬

ফ্রান্সে গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের ঝলক, রৌপ্য ও ব্রোঞ্জ জয়

ফ্রান্সে গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের ঝলক, রৌপ্য ও ব্রোঞ্জ জয়
ছবি: সংগৃহীত

ফ্রান্সের বোর্দো শহরে অনুষ্ঠিত ইউরোপিয়ান গার্লস ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড (ইজিএমও)-এর ১৫তম আসরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক এ মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের শিক্ষার্থীরা একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক জিতেছে, যা নারী শিক্ষার্থীদের গণিতচর্চায় নতুন আশার বার্তা দিচ্ছে।

২২ এপ্রিল ২০২৬, প্যারিস থেকে পাঠানো প্রতিবেদনে জানা যায়, বাংলাদেশ দলের মনামী জামান ১৮ নম্বর পেয়ে রৌপ্য পদক অর্জন করেন। অন্যদিকে সাজি সেহনাই ১৬ নম্বর পেয়ে ব্রোঞ্জ পদক লাভ করেন। প্রতিযোগিতায় বাংলাদেশের মোট স্কোর দাঁড়ায় ৪৫, যার মাধ্যমে দলগতভাবে ৩৪তম স্থান অর্জন করে বাংলাদেশ।

দলের অন্য দুই সদস্য কৃতিকা চক্রবর্তী ও নাহিয়ান পারিন ইফাও প্রতিযোগিতায় সম্ভাবনাময় পারফরম্যান্স দেখিয়েছেন। তাদের এ অংশগ্রহণ ভবিষ্যতে আরও ভালো ফলাফলের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ইউরোপিয়ান গার্লস ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড মূলত উচ্চমাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের জন্য আয়োজিত বিশ্বের অন্যতম বড় ও মর্যাদাপূর্ণ গণিত প্রতিযোগিতা। ২০১২ সালে মাত্র ১৯টি দেশ নিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে এতে প্রায় ৬০টি দেশ, ২৫০ জন প্রতিযোগী এবং প্রায় ৫০০ সংশ্লিষ্ট ব্যক্তি অংশগ্রহণ করেন।

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও) থেকে অনুপ্রাণিত হয়ে এ প্রতিযোগিতার সূচনা হয়। আইএমও-তে মেয়েদের অংশগ্রহণ তুলনামূলকভাবে কম—প্রায় ১০ থেকে ১৫ শতাংশ। সে বাস্তবতায় ইজিএমও প্রমাণ করেছে, সুযোগ পেলে গণিতে মেয়েদের মেধা ও সক্ষমতা কোনো অংশেই কম নয়।

২০২৬ সালের এ আয়োজন অনুষ্ঠিত হয় ৯ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ফ্রান্সের বোর্দোতে। আয়োজক ছিলো অ্যানিম্যাথ এবং বোর্দো বিশ্ববিদ্যালয়। এর আগে ১৯৮৩ সালে প্যারিসে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড আয়োজন করেছিলো ফ্রান্স। দীর্ঘ চার দশক পর দেশটি আবার বড় পরিসরে এমন একটি আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতা আয়োজন করলো, যা আয়তন ও অংশগ্রহণের দিক থেকে অন্যতম বৃহৎ আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলাদেশের এ অর্জন দেশের গণিতচর্চা এবং নারী শিক্ষার্থীদের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

বার নির্বাচনে ‘ব্যাপক অনিয়ম’, প্রধানমন্ত্রীকে ইউরোপীয় আইনজীবী সংস্থার চিঠি
জার্মানি থেকে ৫ হাজার সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানে অবিস্ফোরিত বোমা অপসারণে বিস্ফোরণ, আইআরজিসির ১৪ সদস্য নিহত
দুই দিন ধরে হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
বাগাতিপাড়ার মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ
বীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত আন্তর্জাতিক মে দিবস
ধামইরহাটে উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক মে দিবস পালিত
মে দিবসে বেনাপোলে ৫ হাজার শ্রমিকের বর্ণাঢ্য র‍্যালি
ঢাকা বার নির্বাচনে বিএনপিপন্থীদের পূর্ণ দখল
মধ্যপ্রাচ্য ছাড়লো মার্কিন রণতরী জেরাল্ড ফোর্ড
ইতালিতে নয়ন খুনের নেপথ্যে বড় ভাইয়ের পরকীয়া
শ্রমিকের মর্যাদা উপেক্ষা করে সমাজ টেকসই হয় না: জামায়াত আমির
‘ব্যাংক রেজোল্যুশন আইন’ লুটপাটকারীদের পুনর্বাসনের পথ খুলে দিচ্ছে: আখতার
প্রাথমিকে ১৪ হাজার শিক্ষককে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
মার্কিন ঘাঁটির মতোই ছাই হবে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ: আইআরজিসি
পাকিস্তানে প্রশিক্ষণে যাচ্ছেন ১১ বিসিএস কর্মকর্তা
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চাই: প্রধানমন্ত্রী
সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের
যশোরে হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত