Sobar Desh | সবার দেশ মুহাম্মদ নূরুল ইসলাম, প্যারিস (ফ্রান্স)

প্রকাশিত: ১৩:১০, ১৩ এপ্রিল ২০২৬

আপডেট: ১৩:১১, ১৩ এপ্রিল ২০২৬

ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের যাত্রা শুরু

ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের যাত্রা শুরু
ছবি: সবার দেশ

ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষা, কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ এবং প্রশাসনিক সহায়তা জোরদারের লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি জনপ্রতিনিধিদের নতুন সংগঠন— ‘আসোসিয়াসিয়োঁ দে জেল্যু ফ্রঁসেজ দোরিজিন বাংলাদেশ’। 

রোববার (১২ এপ্রিল ২০২৬) আনুষ্ঠানিকভাবে সংগঠনটির যাত্রা শুরু হয়।

ফ্রান্সের ২০২৬ সালের পৌর নির্বাচনে বিজয়ী বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলরদের সমন্বয়ে গঠিত এ প্ল্যাটফর্মটি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির একটি শক্তিশালী, নির্ভরযোগ্য ও প্রাতিষ্ঠানিক কণ্ঠস্বর হিসেবে আত্মপ্রকাশ করেছে।

সংগঠনটির মূল লক্ষ্য হলো—ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের প্রশাসনিক পর্যায়ে প্রতিনিধিত্ব নিশ্চিত করা, তাদের সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা এবং একটি সুসংগঠিত কমিউনিটি কাঠামো গড়ে তোলা।

নবগঠিত সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন কৌশিক রাব্বানী (সেইন্ট ডেনিস), সেক্রেটারি নাহিদুল মোহাম্মদ (সেইন্ট ডেনিস), সহ-সভাপতি জুবায়েদ আহমেদ (ইভরি সুর সেইন) এবং ট্রেজারার তানিয়া তুনু (গার্ঝ-লে-গোনেস)।

সংগঠনের সভাপতি কৌশিক রাব্বানী বলেন, ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের সর্বপ্রকার প্রশাসনিক সহায়তা প্রদান, তাদের অধিকার সংরক্ষণ এবং ফরাসি সমাজে তাদের অবস্থান আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ সংগঠন নিরলসভাবে কাজ করে যাবে। আমরা চাই, এ প্ল্যাটফর্মটি প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি নির্ভরযোগ্য আশ্রয়স্থল ও কার্যকর প্রতিনিধিত্বকারী শক্তিতে পরিণত হোক।

উদ্যোক্তারা জানিয়েছেন, ভবিষ্যতে ফ্রান্সের জাতীয় পর্যায়ের জনপ্রতিনিধি, বিশেষ করে সংসদ সদস্যদেরও এ প্ল্যাটফর্মে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। এতে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত ও শক্তিশালী হবে বলে তারা আশা করছেন।

সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং অধিকার প্রতিষ্ঠায় একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। পাশাপাশি ফরাসি সমাজে বাংলাদেশি কমিউনিটির ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে এবং তাদের সক্রিয় অংশগ্রহণ বাড়াতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রশ্ন তোলার অধিকারও সংকুচিত করা হচ্ছে: সালমান মুক্তাদির
ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত
মেধা তালিকায় প্রথম হওয়া বিসিএস গেজেটে নেই জুলাইযোদ্ধা সোহেল-মামুন
টিএইচই র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি
পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ
জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি খালি, সুযোগ অপরচুনিটি কার্ডে
ঢাকা মহানগর বিএনপির ৩ কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪
৮১১ রানের ম্যাচে গিলের ২২৩*, রেকর্ডের ছড়াছড়ি
মাঝআকাশে পাইলটদের মারামারি, সৌদিতে নামলো বিমান
সিলিকন ভ্যালিতে যৌন শিকারির তালিকা ফাঁস
গাজী নজরুলের জামিনে ‘আপত্তি নেই’ মরিয়মের বাবার
হাদির নাম সরিয়ে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেনো: আসিফ মাহমুদ
দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ জন