Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:০৮, ২ মে ২০২৬

মধ্যপ্রাচ্য ছাড়লো মার্কিন রণতরী জেরাল্ড ফোর্ড

মধ্যপ্রাচ্য ছাড়লো মার্কিন রণতরী জেরাল্ড ফোর্ড
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এবং বিশ্বের অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড মধ্যপ্রাচ্য ত্যাগ করেছে। ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা ও সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যে রণতরীটির অঞ্চল ছাড়ার খবর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

শুক্রবার (১ মে) এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি। তবে ইউএসএস জেরাল্ড ফোর্ড চলে গেলেও মধ্যপ্রাচ্যে এখনও যুক্তরাষ্ট্রের আরও দুটি বড় বিমানবাহী রণতরী মোতায়েন রয়েছে।

মার্কিন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, বর্তমানে ইউএসএস জেরাল্ড ফোর্ডকে ইউএস ইউরোপিয়ান কমান্ড এরিয়ায় স্থানান্তর করা হয়েছে। মধ্যপ্রাচ্যে এখনও প্রায় ২০টি মার্কিন যুদ্ধজাহাজ অবস্থান করছে। এর মধ্যে রয়েছে ইউএসএস আব্রাহাম লিংকন এবং ইউএসএস জর্জ এইচডব্লিউ বুশ।

জানা গেছে, গত ১০ মাস ধরে সাগরে অবস্থান করছিলো ইউএসএস জেরাল্ড ফোর্ড। মধ্যপ্রাচ্যে মোতায়েনের আগে এটি ক্যারিবীয় অঞ্চলে অবস্থান করছিলো। সে সময় নিকোলাস মাদুরোকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেও রণতরীটির নাম আলোচনায় আসে।

তবে দীর্ঘমেয়াদি অভিযানের সময় রণতরীটিতে একাধিক প্রযুক্তিগত সমস্যাও দেখা দেয়। গত ১২ মার্চ এর লন্ড্রি রুমে আগুন লাগার ঘটনায় দুই নাবিক আহত হন। পরে সংস্কার ও মেরামতের জন্য রণতরীটিকে গ্রিসে নেয়া হয়।

এছাড়া সাগরে অবস্থানকালে রণতরীটির টয়লেট ব্যবস্থায় বড় ধরনের ত্রুটি দেখা দেয়। ফলে নাবিক ও সেনাসদস্যদের দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিলো বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উত্তেজনা পুরোপুরি কমেনি। একদিকে ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ জোরদার করেছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নৌ-অবরোধ অব্যাহত রেখেছে।

বিশ্লেষকদের মতে, সাময়িক যুদ্ধবিরতি থাকলেও দুই দেশের মধ্যে স্থায়ী সমঝোতা না হওয়ায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও অত্যন্ত স্পর্শকাতর রয়ে গেছে।

সূত্র: এএফপি

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত আন্তর্জাতিক মে দিবস
ধামইরহাটে উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক মে দিবস পালিত
মে দিবসে বেনাপোলে ৫ হাজার শ্রমিকের বর্ণাঢ্য র‍্যালি
ঢাকা বার নির্বাচনে বিএনপিপন্থীদের পূর্ণ দখল
মধ্যপ্রাচ্য ছাড়লো মার্কিন রণতরী জেরাল্ড ফোর্ড
ইতালিতে নয়ন খুনের নেপথ্যে বড় ভাইয়ের পরকীয়া
শ্রমিকের মর্যাদা উপেক্ষা করে সমাজ টেকসই হয় না: জামায়াত আমির
‘ব্যাংক রেজোল্যুশন আইন’ লুটপাটকারীদের পুনর্বাসনের পথ খুলে দিচ্ছে: আখতার
প্রাথমিকে ১৪ হাজার শিক্ষককে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
মার্কিন ঘাঁটির মতোই ছাই হবে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ: আইআরজিসি
পাকিস্তানে প্রশিক্ষণে যাচ্ছেন ১১ বিসিএস কর্মকর্তা
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চাই: প্রধানমন্ত্রী
সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের
যশোরে হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত
মে দিবসে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন আরন্যকের
সংসদে নাহিদের বক্তব্য, প্রশংসায় ভাসছেন নেটিজেনদের