Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৭, ১৩ মে ২০২৬

সীমান্ত রক্ষায় ব্যর্থ হলে জনগণই দায়িত্ব নেবে

কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধুত্ব হয় না: নাহিদ ইসলাম

কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধুত্ব হয় না: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কাঁটাতারের বেড়া দিয়ে কোনও দেশের সঙ্গে প্রকৃত বন্ধুত্ব গড়ে তোলা সম্ভব নয়। সীমান্তে হত্যাকাণ্ড চালিয়ে বন্ধুত্বের বার্তা দেয়া এক ধরনের ভণ্ডামি বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১২ মে) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে এনসিপি সমর্থিত সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত ‘শাপলা গণহত্যা; বিচারহীনতার এক যুগ’ শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনীতে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, 

সীমান্তে আবারও হত্যাকাণ্ড ঘটছে, নতুন করে কাঁটাতারের বেড়া দেয়া হচ্ছে। বাংলাদেশের মানুষকে হত্যা করে বন্ধুত্বের কথা বলা যায় না। কাঁটাতারের বেড়া কখনও প্রকৃত সম্পর্কের প্রতীক হতে পারে না।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, একদিন সেই দেশের জনগণই এসব কাঁটাতার উপড়ে ফেলে বাংলাদেশের মানুষের সঙ্গে সত্যিকারের বন্ধুত্ব গড়ে তুলবে।

সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, বাংলাদেশের সীমান্ত রক্ষা করা সরকারের দায়িত্ব। তবে সরকার যদি এ দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে জনগণই সে দায়িত্ব নিজেদের হাতে তুলে নেবে।

তিনি বলেন, বাংলাদেশের সীমান্ত রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। একইভাবে দেশের নদ-নদীর পানির ন্যায্য হিস্যা আদায় করাও জনগণের অধিকার। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

আলোচনায় ‘শাপলা গণহত্যা’ প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম দাবি করেন, অতীতের সহিংস ঘটনার বিচার না হওয়ায় দেশে বারবার একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে।

তিনি অভিযোগ করেন, শাপলা চত্বরের ঘটনায় অংশ নেয়া ব্যক্তিদের ‘সন্ত্রাসী’ ও ‘জঙ্গি’ হিসেবে উপস্থাপন করা হয়েছিলো, যা ছিলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা।

অনুষ্ঠানে বক্তারা শাপলা চত্বরের ঘটনার বিচার, সীমান্ত হত্যা বন্ধ এবং জাতীয় স্বার্থ রক্ষায় রাজনৈতিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

নোয়াখালীতে দুই ডেন্টাল ল্যাবের কার্যক্রম বন্ধ, লাখ টাকা জরিমানা
শার্শার কেমিক্যাল ছিটিয়ে পাকানো হচ্ছে আম, দেখার কেউ নেই
ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ
উচ্চ রক্তচাপ এখন দেশের শীর্ষ রোগ, টেকসই অর্থায়ন জরুরি
মোবাইল টাওয়ারের বিকিরণ নিয়ে উদ্বেগ: বুয়েটকে গবেষণার নির্দেশ হাইকোর্টের
শাটডাউন কর্মসূচিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা
২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৯৬ প্রার্থীকে নিয়োগ
বিশ্বকাপের আগে দিবালা ও এস্তেভাওকে ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা
হামে মৃত্যুর জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
আবারও হাসপাতালে ভর্তি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী
ধামইরহাটে আন্তর্জাতিক নার্স দিবস পালিত
জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু ৭৯তম কান চলচ্চিত্র উৎসব
নোলানের ‘দ্য ওডিসি’তে দেবী অ্যাথেনা জেনডায়া
চীনের সিনোভ্যাক দিলো ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা
মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৪৫ জেলে আটক
কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধুত্ব হয় না: নাহিদ ইসলাম
স্টারমারের দলে বিদ্রোহ, একদিনে ৩ মন্ত্রীর পদত্যাগ
ভিসা আবেদনে ব্যাংক স্টেটমেন্টে বাধ্যতামূলক কিউআর কোড