Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৮, ২৮ জানুয়ারি ২০২৫

ব্যাংক হিসাবে ২০৮ কো‌টি টাকার স‌ন্দেহজনক লেন‌দেন

সাবেক এমপি শাওনের বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক এমপি শাওনের বিরুদ্ধে দুদকের মামলা
ফাইল ছবি

ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নুরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুদকের ঢাকা সম্মানিত জেলা কার্যালয়ে মামলা করা হয়।

রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন জানান, নুরুন্নবী চৌধুরী শাওন নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৫১ কোটি ৯ লাখ ২৮ হাজার টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে দুদকের অনুসন্ধানে পাওয়া গেছে। একই সঙ্গে তার নামে থাকা ৩৩টি ব্যাংক হিসাবে ২০৮ কোটি ৭০ লাখ ৭৯ হাজার টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।

অন্যদিকে নুরুন্নবীর স্ত্রী ফারজানা চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ২০ লাখ ৬১ হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ কারণে তার বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারি করেছে দুদক।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য