Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১১, ৫ আগস্ট ২০২৫

নিম্নমানের তেল ব্যবহারের অভিযোগ

কেএফসি মালিকসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

কেএফসি মালিকসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ছবি: সংগৃহীত

নিম্নমানের তেল ব্যবহারের অভিযোগে কেএফসি ফ্র্যাঞ্চাইজি মালিক ও বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের মালিকসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার (৪ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নিরাপদ খাদ্য পরিদর্শক মো. কামরুল হাসানের দায়ের করা মামলাটি আমলে নিয়ে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বীথি এ পরোয়ানা জারি করেন।

ল্যাব পরীক্ষায় মানহীন তেলের প্রমাণ

মামলার নথি অনুযায়ী, ২৭ ও ২৯ জুলাই কেএফসির পল্টন শাখা থেকে তেলের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় দেখা যায়, তেলটি মানহীন এবং তা দিয়েই খাদ্য প্রস্তুত করা হতো। এ ঘটনায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

অন্যান্য প্রতিষ্ঠানের ভেজাল প্রমাণ

একই অভিযানে পল্টনের কস্তুরি রেস্টুরেন্ট বিএসটিআই’র দইয়ের কোড ব্যবহার করে প্রতারণার প্রমাণ পাওয়া যায়। এছাড়া ‘মা সুইটস’ নামের প্রতিষ্ঠানের মিষ্টিতেও ভেজালের উপস্থিতি ধরা পড়ে।

গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিরা

গ্রেফতারি পরোয়ানাভুক্ত চারজন হলেন—

  • বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের মালিক মো. দবিরুল ইসলাম
  • পল্টনের কেএফসি ফ্র্যাঞ্চাইজি মালিক আতিকুর রহমান
  • হোটেল কস্তুরির মালিক কাওছার আহমেদ
  • মা সুইটসের মালিক বিশ্বজিৎ চন্দ্র

আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তাদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য