Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০১, ২৭ নভেম্বর ২০২৫

আপডেট: ০০:০২, ২৭ নভেম্বর ২০২৫

লকার যেনো প্যান্ডোরার বাক্স— ছিলো রেহানা-জয়-পুতুলের স্বর্ণও

লকার যেনো প্যান্ডোরার বাক্স— ছিলো রেহানা-জয়-পুতুলের স্বর্ণও
ছবি: সংগৃহীত

অগ্রণী ব্যাংকের ভল্ট খুলে উদ্ধার হওয়া ৮৩২ ভরি স্বর্ণ শুধু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে পলাতক খুনি হাসিনার ব্যক্তিগত সম্পদ নয়—এতে ছিলো শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুলসহ শেখ পরিবারের আরও সদস্যদের স্বর্ণালংকার। বুধবার (২৬ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন।

দুদকের কর্মকর্তারা ভল্টে থাকা নথি, লকারের লিখিত বিবরণ ও অন্যান্য তথ্য যাচাই করে দেখতে পান—জব্দ স্বর্ণের একটি অংশ শেখ হাসিনার নামে এবং বাকিগুলো তার বোন, ছেলে-মেয়ে ও পরিবারের অন্য সদস্যদের নামে চিহ্নিত। তদন্ত কর্মকর্তাদের ভাষ্যমতে, প্রতিটি অলংকার আলাদা মার্কিং করা ছিলো, যা শনাক্তকরণ কাজকে সহজ করেছে। এখন ইনভেন্টরি রিপোর্ট অনুযায়ী কার কোন অংশের মালিকানা তা বিভাজন করা হবে।

মহাপরিচালক আক্তার হোসেন বলেন, অভিযোগের সঙ্গে যেগুলো সম্পর্কিত, দুর্নীতির মামলার আওতায় সেগুলোই বিবেচনায় আনা হবে। বাকি অংশ অন্য অনুসন্ধানে যুক্ত হতে পারে। কতটুকু স্বর্ণ শেখ হাসিনার নামে—এ প্রশ্নে তিনি জানান, সম্পদ বিবরণী ও ইনভেন্টরি মিলিয়ে বিশ্লেষণ শেষ না হওয়া পর্যন্ত সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না।

স্বর্ণ বৈধ না অবৈধ—এ বিষয়ে জানতে চাইলে দুদক কর্মকর্তা বলেন, সম্পদ বিবরণীর সঙ্গে আয়ের উৎস মিলিয়ে দেখলেই জানা যাবে স্বর্ণ আয়-সামর্থ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না। উৎস অস্পষ্ট বা অযৌক্তিক হলে তা অবৈধ সম্পদ হিসেবে গণ্য হতে পারে।

শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের নির্দেশনা অনুযায়ী সম্পদ বাজেয়াপ্ত করা হবে কি না—এ প্রশ্নে দুদক মহাপরিচালক জানান, সেটি আদালতের আলাদা আদেশের বিষয়। কমিশনের অনুসন্ধান অগ্রগতি ও আদালতের অনুমতির ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন <<>> হাসিনার ৮৩২ ভরি স্বর্ণালঙ্কারের সন্ধান

দুদকের ধারণা, উদ্ধার হওয়া স্বর্ণালংকারগুলোর মালিকানা শেখ হাসিনা, শেখ রেহানা সিদ্দিকী, সায়মা ওয়াজেদ পুতুল, সজীব ওয়াজেদ জয় এবং শেখ ববির হতে পারে। ইনভেন্টরি সম্পন্নের পর স্বর্ণ সংশ্লিষ্ট ব্যাংক শাখা ব্যবস্থাপকের জিম্মায় রাখা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা