Sobar Desh | সবার দেশ সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধি 

প্রকাশিত: ১২:২৩, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১২:২৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

বাবার কাছ থেকে তুলে নিয়ে হত্যা, গ্রেফতার ৫

ধর্ষণের বিচার চাইতে গিয়ে প্রাণ গেলো কিশোরী আমেনার

ধর্ষণের বিচার চাইতে গিয়ে প্রাণ গেলো কিশোরী আমেনার
ছবি: সংগৃহীত

নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়াকে কেন্দ্র করে ১৫ বছর বয়সী এক কিশোরীকে বাবার কাছ থেকে তুলে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মাধবদী থানায় হত্যা মামলা দায়ের করেছেন। একই রাতে যৌথ অভিযানে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ ও র‌্যাব-১১।

মামলার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মামলা দায়েরের পর জেলা পুলিশ ও র‌্যাব-১১ সিপিএসসি নরসিংদীর সদস্যরা যৌথভাবে অভিযান চালান। মাধবদীর কোতালীরচর হোসেন বাজার এলাকা থেকে এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন—কোতালীরচর এলাকার মৃত সাহাবুদ্দিনের ছেলে মো. এবাদুল্লাহ (৪০), একই এলাকার মো. আজগর আলীর ছেলে মো. আইয়ুব (৩০), হোসেন বাজার এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে গাফফার (৩৪), মহিষাশুরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য আহাম্মদ আলী দেওয়ান (৬৫) এবং তার ছেলে মো. ইমরান দেওয়ান (৩২)।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, মামলায় মোট নয়জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকালে মহিষাশুরা ইউনিয়নের কোতালীরচর দড়িকান্দী এলাকায় একটি সরিষা ক্ষেত থেকে আমেনা আক্তার (১৫) নামে ওই কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ। তার গলায় ওড়না পেঁচানো ছিলো বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

স্বজনদের দাবি, নিহত আমেনার বাবা আশরাফ হোসেন বরিশালের বাসিন্দা। কাজের সূত্রে তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে মাধবদীর বিলপাড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। প্রায় ১৫ দিন আগে স্থানীয় কয়েকজন যুবক আমেনাকে তুলে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়।

পরিবারের অভিযোগ, বুধবার রাত ৯টার দিকে মেয়েকে নিয়ে তার খালার বাড়িতে যাচ্ছিলেন বাবা আশরাফ হোসেন। বড়ইতলা এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক আমেনাকে তার বাবার কাছ থেকে জোরপূর্বক ছিনিয়ে নেয়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে পরিবার বাড়ি ফিরে যায়। পরদিন সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সরিষা ক্ষেত থেকে আমেনার লাশ উদ্ধার করে পুলিশ।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ধর্ষণের অভিযোগের বিচার চাওয়ার পর এমন নৃশংস হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী